Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুয়ারে সরকার চলাকালীন সরকারি কর্তাদের ছুটি বাতিল, ঘোষণা মমতার

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য রাজ্যের তুলনায় ভাল, জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: দুয়ারে সরকার চলাকালীন সরকারি কর্তাদের ছুটি বাতিল থাকবে। বুধবার নবান্নে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন।  দুয়ারে সরকার শুরু হবে ২১ মে। চলবে ৩১ মে পর্যন্ত।  এই ১০ দিন ক্যাম্পে আবেদন জমা নেওয়া যাবে।

দুয়ারে সরকার প্রকল্প শুরু হয় ২০২০ সালে। এই কর্মসূচির ফলে গত তিন দফায় মানুষ নানা সুবিধে পেয়েছেন। মে মাসের গোড়া থেকে এই কর্মসূচি শুরু হবে বলে শোনা গিয়েছিল। দরকার ছিল সরকারি ঘোষণার। বুধবার নবান্ন থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। দুয়ারে সরকারের পাশাপাশি পাড়ায় সমাধান। শুরু হবে ৫ মে থেকে, চলবে ২০ মে পর্যন্ত। 

রাজ্যবাসীর  সার্বিক কল্যাণের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন দুয়ারে সরকার প্রকল্প। রাজ্যে মোট ১.৩৭ লক্ষ দুয়ারে ক্যাম্প রয়েছে। গত দুটি ‘দুয়ারে সরকার’ এবং ‘লক্ষ্মীভাণ্ডার’ প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য পৃথক বন্দোবস্ত ছিল। এই দুই প্রকল্প-সহ স্বাস্থ্যসাথী, নতুন কৃষকবন্ধু ইত্যাদি প্রকল্পে বেশিরভাগ উপভোক্তার নাম নথিভুক্ত করা হয়েছে। 

এদিনের বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেন, এই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই ভালো। কিন্তু কিছু স্বার্থাণ্বেষী গোষ্ঠী রাজ্যে অশান্ত করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী এও বলেন,  বিজেপি শাসিত রাজ্যে তো এফআইআর নেওয়াই হয় না। কিন্তু এই রাজ্যে সেই ধরণের ঘটনা ঘটে না। পুলিশ যেন চার্জশিট পেশের আগে সেই চার্জশিট খতিয়ে দেখে। সাম্প্রতীক অতিতে দেখা গিয়েছে, পুলিশ এমন লঘু ধারায় চার্জশিট পেশ করেছে, আদালত সেই অভিযুক্তকে কার্যত বেকসুর খালাস করে দিয়েছে। এই ব্যাপারে পুলিশকে তিনি বলেন, রঙ না দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।  

আরও পড়ুন তাপপ্রবাহের মাঝেই বুধবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী, নেওয়া হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00