Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পেট্রল-ডিজেলে কর ছাড় নিয়ে মোদিকে মোক্ষম জবাব মমতার

পেট্রোপণ্যে কেন্দ্রীয় সরকার কর ছাড় দিচ্ছে বলে প্রধানমন্ত্রী যে দাবি করেছিলেন তাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘লোক দেখানো ছাড় দেওয়া হয়েছে।’

Share:

নিজস্ব প্রতিনিধি: একেই বলে শঠে শাঠ্যং। বুধবার সকালে পেট্রল-ডিজেলের দাম কমাতে কেন পশ্চিমবঙ্গ সরকার কর ছাড় দিচ্ছে না, সেই প্রশ্ন তুলে খোঁচা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কয়েক ঘন্টার মধ্যেই নবান্নে সাংবাদিক বৈঠক করে প্রধানমন্ত্রীর সেই খোঁচার মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির কোর্টে বল ঠেলে বলেই দিলেন, ‘জিএসটি সহ অন্যান্য বাবদ ৯৭ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যের। ওই ৯৭ হাজার কোটি টাকার মধ্যে আমাকে ৫০ হাজার কোটি টাকা দিন। পরের দিন পেট্রোপণ্যে ১০ হাজার কোটি টাকা ছাড় দিয়ে দেব। আপনার রাজ্য ৫ হাজার দিয়েছে, আমি ১০ হাজার কোটি দেব।’ পেট্রোপণ্যে কেন্দ্রীয় সরকার কর ছাড় দিচ্ছে বলে প্রধানমন্ত্রী যে দাবি করেছিলেন তাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘লোক দেখানো ছাড় দেওয়া হয়েছে।’

এদিন করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে কিছুটা অপ্রাসঙ্গিকভাবেই পেট্রোপণ্যের আকাশছোঁয়া দামের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির দায় রাজ্যগুলির কাঁধে ঠেলে দিয়ে দিয়ে ভ্যাট না কমানোর জন্য বাংলা, মহারাষ্ট্র সহ অবিজেপি শাসিত রাজ্যগুলিকে কাঠগড়ায় তুলেছিলেন। প্রধানমন্ত্রীর ওই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের বিরোধীতা করার সুযোগ পাননি বাংলা সহ সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

কয়েক ঘন্টা বাদে নবান্নে সাংবাদিক বৈঠকে কার্যত মুখ্যমন্ত্রীকে মোক্ষম জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এদিন জ্বালানি নিয়ে একতরফা বলেছেন। আমার অনুরোধ ছিল করোনার বৈঠকে এইসব নিয়ে আলোচনা করবেন না। কিন্তু এটা ওদের এজেন্ডা। আমাদের বলতে দেওয়া হয়নি।’ রাজ্য সরকার যে গত তিন বছর ধরে জ্বালানিতে কর ছাড় দিয়েছে তা উল্লেখ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘৩ বছর ধরে আমরাও পেট্রল-ডিজেলে ১ টাকা করে ছাড় দিয়েছি। দেড় হাজার কোটি টাকা চলে গিয়েছে। আমরা ৯৭ হাজার কোটি টাকা বকেয়া পাই। আগে তার অর্ধেক টাকা দিন, ৫০ হাজার কোটি টাকা দিন, আমরাও ১০ হাজার কোটি টাকা ছাড় দেব।’ পরিসংখ্যান তুলে ধরে এদিন মমতা দাবি করেন, ‘২০১৪ সালে কেন্দ্র সরকার ক্ষমতায় আসার পর পেট্রল-ডিজেলে ১৭ লক্ষ ৩১ হাজার ২৪২ কোটি টাকা কর নিয়েছে মোদি সরকার। রাজ্যের থেকে ২৫ শতাংশ বেশি কর নেয় কেন্দ্র সরকার। পেট্রোপণ্যে ৭৫ শতাংশ কর নেয় কেন্দ্র। তার পরেও যদি কর ছাড় দিতে হয়, তাহলে রাজ্য সরকার কীভাবে চলবে? কী করে চালাব?’

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘রাজ্য দখল করতে না পেরে বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্র। একের পর এক সেস বসিয়ে চলেছে। কৃষি সেস, রোড সেস, শিল্প সেস, সাজুগুজু সেস? সেই টাকা তো রাজ্য সরকার পায় না। আর কেন্দ্র জ্বালানিতে ছাড় দিয়েছে বলে প্রধানমন্ত্রী যে দাবি করেছেন, তা লোকদেখানো।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00