Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘নন্দলালে’র পর এবার মোদিকে ‘বাবুলাল’ বলে কটাক্ষ মমতার

বৃহস্পতিবার গ্যাসের দাম বৃদ্ধি, কেন্দ্রীয় বঞ্চনা-সহ একাধিক বিষয়ে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেন প্রধানমন্ত্রীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগেই প্রধানমন্ত্রীকে নাম না করে ‘নন্দলাল’ বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার নাম না করে প্রধানমন্ত্রীকে ‘বাবুলাল’ বলে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো। বৃহস্পতিবার গ্যাসের দাম বৃদ্ধি, কেন্দ্রীয় বঞ্চনা-সহ একাধিক বিষয়ে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেন প্রধানমন্ত্রীকে।

কেন্দ্র সরকার শিক্ষা প্রসারে পিএমশ্রী প্রকল্পের অধীনে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে। এদিন এই প্রকল্পের নাম নিয়েও কটাক্ষ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বললেন, ‘বাংলায় আমরা কন্যাশ্রী করেছি, ওরা করেছে পিএমশ্রী। আরে নামের পরে কী করে শ্রী বসে? সেতো নামের পরে বসা উচিত।  শ্রী পিএম হওয়া উচিত ছিল।’

কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘বাংলার প্রতি বঞ্চনার জন্য, ফেডারেল স্ট্রাকচারকে ভেঙে দেওয়ার জন্য, দেশকে বিক্রি করে দেওয়ার প্রতিবাদে ধর্না। কেন্দ্রের শাসক দল দেশ এজেন্সি দিয়ে চালাচ্ছে। সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। সাংবাদিকরা তৃণমূলের ধরণার খবর তুলে ধরলেও তা দেখানো হচ্ছে না, প্রকাশ করছে না। কারণ সমস্ত সংবাদ মাধ্যমকে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের ধর্নার খবর যেন দেখা না হয়। অথচ গণতন্ত্রের অন্যতম স্তম্ভ সংবাদ মাধ্যম।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00