Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাংসদ খুনের ঘটনায় নেপাল থেকে এক অভিযুক্তকে গ্রেফতার সিআইডির

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় নেপাল থেকে অভিযুক্ত সিয়ামকে গ্রেফতার করল সিআইডি। ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। সাংসদ খুনের ঘটনার তদন্তে নেমে সিয়ামের নাম প্রথমে উঠে আসে। জানা যাচ্ছে, সাংসদ খুন ও দেহ লোপাটের সঙ্গে সিয়াম যুক্ত ছিল।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, কলকাতায় সিআইডি বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজীম হত্যামামলার তদন্ত করছে। তাদের কাছে দুজন অভিযুক্ত রয়েছেন। একজনকে তাঁরা নেপাল থেকে গ্রেফতার করেছে। অন্যজনকে আগেই গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, নেপাল থেকে গ্রেফতার হওয়া আসামির নাম সিয়াম হোসেন। এর আগে জিয়াদ হাওলাদারকে গ্রেফতার করেছিল সিআইডি। এই জিয়াদকে জিজ্ঞাসাবাদ করেই সিয়ামের কথা জানতে পারেন তদন্তকারীরা। এরপরই তাঁকে ধরতে তৎপরতা শুরু করেন সিআইডি আধিকারিকরা।

জানা গিয়েছে, বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় দেহ টুকরো টুকরো করা থেকে শুরু করে দেহ লোপাটের মতো কাজে যুক্ত ছিলেন এই সিয়াম। নিউটাউনের হোটেল থেকে যে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, সেখানেও সিয়ানকে দেখা যায়। ইতিমধ্যে এই ঘটনায় বাংলাদেশ পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। তদন্তের সময় বাংলাদেশ পুলিশের সঙ্গেও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলেন সিআইডি আধিকারিকরা। ভিডিও কলের মারফত বাংলাদেশে ধৃত তিন জনকে জিজ্ঞাসাবাদ করে সিয়ামের কথা জানতে পারে তদন্তকারীরা। এবার সিয়ামকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করবে সিআইডি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00