Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অভিষেক-কন্যাকে নিয়ে কুমন্তব্যের জেরে হেফাজতে নিয়ে মারধর! সিবিআই তদন্তে ‘না’ কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে হেফাজতে নিয়ে অভিযুক্তদের মারধরের ঘটনায় আপাতত সিবিআই তদন্ত হবে না। আজ সোমবার (১৪ অক্টোবর) এমনই জানিয়েছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ৬ নভেম্বর পর্যন্ত ওই ঘটনায় মামলা দায়ের করতে পারবে না সিবিআই। দুই তরুণীকে হেফাজতে নিয়ে অত্যাচারের ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানানোর অছিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে লাগাতার অশালীন এবং কু‍ৎসিত মন্তব্য করে চলেছে সিপিএম ও বিজেপি’র ঘোষিত দালাল হিসাবে পরিচিত নেটা নাগরিকরা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বিজেপির মিছিল থেকে দু’জন তরুণীকে গ্রেফতার করেছিল পুলিশ। আর ধরা পড়ার পরেই নিজেদের সাধু প্রমাণ করতে পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই দুই তরুণী। তাদের অভিযোগ, হেফাজতে নিয়ে বেধড়ক মারধর করা হয়েছে।

ওই নালিশ শুনেই গত ৮ অক্টোবর সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। পুলিশকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘পুলিশের এই আচরণ বরদাস্ত করা যায় না।’ এর পরে যথারীতি মামলার তদন্ত ভার সিবিআইয়ের হাতে তুলে দেন। আগামী ১৫ নভেম্বর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আদালতে প্রাথমিক রিপোর্ট পেশ করারও নির্দেশ দেন বিচারপতি। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। মামলার শুনানি শেষে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আগামী ৬ নভেম্বর পর্যন্ত ওই ঘটনায় মামলা দায়ের করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00