Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কয়লা পাচার কাণ্ডে বিধায়ক সওকত মোল্লাকে তলব করল সিবিআই

কয়লা পাচার কাণ্ডে এবার ক্যানিং পুর্বের বিধায়ক সওকত মোল্লাকে তলব করল সিবিআই।শুক্রবার সকাল ১১টার মধ্যে তাঁকে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা পাচার কাণ্ডে এবার ক্যানিং পুর্বের বিধায়ক সওকত মোল্লাকে তলব করল সিবিআই। আগামী শুক্রবার সকাল ১১টার মধ্যে তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুক্রবার সিবিআই দফতর নিজাম প্যালেসে তাঁকে পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড ও ভোটার কার্ড নিয়ে হাজির হতে বলা হয়েছে। একইসঙ্গে বিধায়কের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সওকত মোল্লার নামে যদি কোনও কোম্পানি থাকে তবে সেই সংস্থারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট জমা দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের কাছে।

সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লাকে নোটিশ পাঠিয়েছে। যাতে বলা হয়েছে আগামী ২৭ মে অর্থাৎ শুক্রবার সকাল ১১ টার মধ্যে বিধায়ককে সিবিআই দফতর নিজাম প্যালেসের অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চে হাজিরা দিতে হবে। সঙ্গে আনতে হবে বিধায়কের ব্যক্তিগত নথি। পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড ও ভোটার কার্ড নিয়ে যেতে বলা হয়েছে সওকত মোল্লাকে। সিবিআই আধিকারিকরা জানান, কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে জানা যায়, আসানসোল থেকে বেআইনিভাবে কয়লা রাজ্যের বিভিন্ন জায়গায় পাচার করা হত। নদিয়া জেলায়ও পাচার করা হত কয়লা। যেখানে কয়লা পাচার করা হত সেই জায়গাগুলির তালিকায় নাম রয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের। ক্যানিংয়ে যে ব্যক্তিদের কাছে এই পাচার করা কয়লা পৌঁছত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা সেই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে। তাদের সঙ্গে কথা বলে সওকত মোল্লার নাম উঠে আসে। কয়লা পাচার কাণ্ডে ক্যানিং পুর্বের বিধায়কের যোগ রয়েছে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। শুক্রবার সওকত মোল্লার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। একইসঙ্গে ক্যানিং পূর্বের বিধায়কের নামে যদি কোনও কোম্পানি থাকে তবে সেই সংস্থারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট জমা দিতে হবে সিবিআই-য়ের কাছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00