Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে ফের নোটিস ধরাল সিবিআই

অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে ফের নোটিস ধরাল সিবিআই। সম্পত্তির সমস্ত নথি চেয়ে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। 

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে ফের নোটিস ধরাল সিবিআই। সূত্রের খবর, শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে কেষ্ট কন্যাকে নোটিস পাঠিয়ে সম্পত্তির সমস্ত নথি চেয়ে পাঠানো হয়েছে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে তথ্য জানার জন্য সুকন্যাকে এই নোটিস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

পাশাপাশি এদিনই অনুব্রত মণ্ডলের রাঁধুনিকেও ডেকে পাঠিয়েছে সিবিআই। শুক্রবার বোলপুরের সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিছু আর্থিক লেনদেন হয়েছে, সেগুলি খতিয়ে দেখতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি সিবিআই ক্যাম্পে গিয়েছেন।

প্রসঙ্গত গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর একের পর এক তাঁর সম্পত্তির সন্ধান পেয়েছে সিবিআই। তদন্তে নেমে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে একাধিক সম্পত্তির হদিশ পান গোয়েন্দারা। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। এর আগে প্রায় এক ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেই জিজ্ঞাসাবাদের পর ফের শুক্রবার বোলপুরের নিচুপট্টির বাড়িতে গিয়ে সিবিআই নোটিস দিল সুকন্যা মণ্ডলকে।

উল্লেখ্য গত ১৬ সেপ্টেম্বর বীরভূমের কেষ্টর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে একাধিক সম্পত্তি রয়েছে। কীভাবে এই সম্পত্তি বৃদ্ধি হল, তার উৎস কী, তা জানতে মূলত ওই দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করতে সিবিআই দল পৌঁছয়। সিবিআই এর তদন্তকারীদের দলে থাকা মহিলা আধিকারিক তাঁর বাড়ির ভিতরে প্রবেশ করেন। সুকন্যা মণ্ডলের নামে থাকা জমি, রাইস মিল-সহ একাধিক সম্পত্তির উৎস কী, কোথা থেকে টাকা এসেছে তা জানার চেষ্টা করেন তাঁরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00