Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিবিআই নজরে কেষ্ট কন্যা, বিপুল সম্পত্তির হদিশ

সিবিআইয়ের এখন অনেক বেশি নজর রয়েছে অনুব্রতের মেয়ে সুকন্যা মণ্ডলের ওপরে। কেননা সুকন্যার নামে বিপুল সম্পত্তি রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI) জিজ্ঞাসাবাদ করেছে বীরভূমের দাপুটে নেতা তথা জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে(Anubrata Mondol)। দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআইয়ের তরফে অনুব্রতকে ডাকা হলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। তবে তাঁর আইনজীবী সিবিআইয়ের কার্যালয়ে গিয়ে প্রয়োজনীয় নথি দিয়ে এসেছেন। কিন্তু সূত্রে জানা গিয়েছে, সিবিআইয়ের এখন অনেক বেশি নজর রয়েছে অনুব্রতের মেয়ে সুকন্যা মণ্ডলের(Sukanya Mondol) ওপরে। কেননা সিবিআই আধিকারিকেরা জানতে পেরেছেন সুকন্যার নামে বিপুল সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তির উৎস কী সেটাই এখন খতিয়ে দেখতে চাইছেন সিবিআই আধিকারিকেরা।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, অনুব্রত তাঁর নিজের সম্পত্তির যে হিসাব দিয়েছেন তা থেকেই সন্ধান মিলেছে সুকন্যার নামে থাকা বিপুল সম্পত্তির। গরুপাচার মামলায় অনুব্রত’র কাছ থেকে তাঁরা স্থাবর-অস্থাবর সব সম্পতির হিসাব চেয়েছিলেন। সেই নথি ও হিসাবপত্র হাতে পেতেই সেগুলি ভাল করে দেখেন তদন্তকারীরা। সেই সময়েই তাঁরা দেখেন যে, সুকন্যার নামেও বেশ কিছু সম্পত্তি কেনা হয়েছিল। তার মধ্যে বেশ কিছু সম্পত্তি কেনা হয় ২০১৪ সালে। শুধু তাই নয়, সম্পত্তির হিসাব সংক্রান্ত যে সব নথি অনুব্রত মণ্ডলের তরফে সিবিআই-কে দেওয়া হয়েছিল, তার বাইরেও প্রচুর সম্পত্তি রয়েছে তাঁদের, মানে বাবা-মেয়ের। এবার সুকন্যার দিকেই তাই নজর পড়েছে সিবিআই আধিকারিকদের। যদিও সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না বা হলেও কবে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই হয়তো সুকন্যার নামে থাকা সম্পত্তির উৎস সংক্রান্ত ব্যাখা চাইতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী দলের আধিকারিকেরা। সেই বিষয়ে সহযোগিতা না করলে হয়তো আদালতের দ্বারস্থ হতে পারেন সিবিআই আধিকারিকেরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00