Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিজিও কমপ্লেক্সে ডেঙ্গুর ভয়ে কাঁপছেন সিবিআই আধিকারিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: ডেঙ্গুর মশাকে ভয় পাচ্ছে সিবিআই। তদন্ত কি করবেন মশার ডানার শব্দে ঘুম ছুটে গিয়েছে কেন্দ্রীয় দুই এজেন্সির।
সেই ভয়ের কথা জানিয়ে তারা চিঠিও পাঠিয়েছে রাজ্য প্রশাসনের কাছে। চিঠিতে তারা রাজ্য প্রশাসনের সাহায্য চেয়েছে ।চিঠিতে স্পষ্ট ভাবেই সেই ভয়ের কথা উল্লেখ করা হয়েছে। তাদের ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জিও জানানো হয়েছে ওই চিঠিতে(Letter)। রাজ্যের ডেঙ্গি(Dengu) পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে। প্রতি দিন মানুষ নতুন করে ডেঙ্গিতে সংক্রমিত হচ্ছেন। সেই আবহেই বিধাননগর পুরনিগমকে(Bidhannagar Municipality) ওই চিঠি দিয়ে রাজ্য সরকারের সাহায্য ও সহযোগিতা চাইল সিবিআই।

রাজ্যের গত কয়েকদিনের ডেঙ্গি পরিস্থিতিই সিবিআইয়ের (CBI)আতঙ্কের কারণ। তবে সেই আতঙ্ক নিয়ে কোনওরকম দ্বিধা করেনি কেন্দ্রীয় এজেন্সি। বরং এ ব্যাপারে তড়িঘড়ি বিধাননগর কর্পোরেশনের সাহায্য প্রার্থনা করেছে তারা। চিঠি লিখে জানিয়েছে ভয়ের কথা। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে(CGO Complex) সিবিআইয়ের দফতর রয়েছে। আছে ইডি দফতর সহ অন্যান্য কেন্দ্রীয় অফিস। সল্টলেকেও অনেকে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। সেই আবহে সিবিআইয়ের স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের চিঠি গিয়েছে বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যান সব্যসাচী দত্তের কাছে।

চিঠিতে জানানো হয়েছে, সিজিও কমপ্লেক্সে বড্ড মশা কামড়াছে। প্রচুর মশা ঘুরছে সেখানে । কর্পোরেশন যেন এ ব্যাপারে অবিলম্বে জরুরি পদক্ষেপ গ্রহণ করে। চিঠির কথা স্বীকার করেছেন বিধাননগর কর্পোরেশনের(BMC) চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তিনি বলেন, ‘ সিবিআই স্পেশ্যাল ক্রাইম আধিকারিক আমার কাছে চিঠি পাঠিয়েছেন। কর্পোরেশন থেকে আমরা যথাযথ সেখানে ব্যবস্থা নিয়েছি।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00