Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেষ্টকে সিবিআই তলব, সাড়ে ৫টার মধ্যে হাজিরার নির্দেশ

হাজির হল সিবিআইয়ের নির্দেশ। শনিবার বিকাল সাড়ে ৫টার মধ্যে অনুব্রতকে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে সিবিআইয়ের কার্যালয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসকেএম হাসপাতাল(SSKM Hospital) থেকে ছাড়া পেলেও বিপত্তির হাত থেকে রেহাই পাচ্ছেন না বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mondol)। শুক্রবারই অনুব্রত কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চিকিৎসকেরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু সেই বিশ্রামের মাঝেই এবার হাজির হল সিবিআইয়ের(CBI) নির্দেশ। শনিবার বিকাল সাড়ে ৫টার মধ্যে অনুব্রতকে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে(Nijam Palace) সিবিআইয়ের কার্যালয়ে। এর আগে একাধিকবার অনুব্রতকে ডেকে পাঠালেও তিনি সিবিআইয়ের কার্যালয়ে হাজিরা দেননি। উল্টে আদালতে মামলার পর মামলা করেছেন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের হাত থেকে রেহাই পেতে। যদিও আদালত প্রথম দিকে তাঁকে সুযোগ দিলেও পরে হাজিরা দেওয়ার পক্ষেই সায় দেয়। তারপরেই এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে যান তিনি। কিন্তু এদিন তিনি কী করেন সেই দিকেই তাকিয়ে থাকছেন সবাই।

গরু পাচার কাণ্ডে নাম জড়িয়েছে বীরভূমের দাপুটে নেতার। সেই ঘটনায় আবার তদন্ত করছে সিবিআই। ঘটনার তদন্তে নেমে তাঁরা অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চান। এর আগে সেই কারণে বার বার তাঁকে ডাকা হয়েছে। কিন্তু তিনি নানান সময়ে তিনি নানা কারণ দেখিয়ে সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন। এমনকি সিবিআইয়ের হাজিরা এড়ানোর জন্য তিনি কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করেন তিনি। কিন্তু হাইকোর্টের কিবা সিঙ্গেল বেঞ্চ, কিবা ডিভিশন বেঞ্চ তাঁর সেই আবেদন খারিজ করে দেন। তার জেরে সিবিআই কার্যালয়ে হাজিরা দেওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা ছিল না অনুব্রত মণ্ডলের সামনে। কিন্তু দেখা যায় সিবিআই কার্যালয়ে হাজিরা দেওয়ার বদলে তিনি এসএসকেএম হাসপাতালে চলে যান উডবার্ণ ওয়ার্ডে ভর্তি হতে। সেখানে প্রায় সপ্তাহ দুই ধরে চিকিৎসা পরিষেবা নিয়ে শুক্রবার সন্ধ্যাতেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। এখন তিনি চিনার পার্ক এলাকায় তাঁর ফ্ল্যাটে রয়েছেন। এদিন সেই ফ্ল্যাটেই নোটিস পাঠিয়েছে সিবিআই। এদিনই বিকাল সাড়ে ৫টার মধ্যে তাঁকে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে সিবিআইয়ের কার্যালয়ে। এই নিয়ে ষষ্ঠবার সিবিআই নোটিস পাঠালো অনুব্রতকে মণ্ডলকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00