Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তদন্তে সহযোগিতা করতে হবে চৈতালিকে: হাইকোর্ট

আসানসোলে (Asansole) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) কম্বল বিলির অনুষ্ঠানে পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যু হয়েছিল ৩ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি: আসানসোলে (Asansole) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) কম্বল বিলির অনুষ্ঠানে পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যুর (Death) ঘটনায় বিজেপি (BJP) নেত্রী চৈতালি তিওয়ারিকে (Chaitali Tewari) তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। একইসঙ্গে আদালত চৈতালিকে রক্ষাকবচ দিয়েছে। আগামী ৩ সপ্তাহের জন্য আদালত রক্ষাকবচ দিয়েছে চৈতালিকে।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন, সপ্তাহে ২ দিন ২ ঘণ্টা করে চৈতালিকে জেরা করতে পারবেন তদন্তকারীরা। তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি আগামী ৩ সপ্তাহের মধ্যে জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি আগাম জামিনের জন্য আদালতে আবেদন করতে পারবেন।

প্রসঙ্গত গত বুধবার সন্ধ্যায় আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপির কাউন্সিলর চৈতালি তেওয়ারির (Chaitali Tewari) উদ্যোগে শিবচর্চা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। অনুষ্ঠান থেকে কম্বল বিতরণ করেন নন্দীগ্রামের বিধায়ক। সেই কর্মসূচিতে গিয়ে পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যু হয় এক শিশু সহ তিন জনের। মৃতদের নাম যথাক্রমে প্রীতি সিং (১২), চাঁদমনি দেবী (৪৫) ও ঝালি বাউড়ি (৬০)। সেই ঘটনার তদন্তেব নেমে ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ (Police)। এফআইআর দায়ের হয়েছে চৈতালি তিওয়ারির নামেও। এরপর আদালতের দ্বারস্থ হয়েছিলেন আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপি কাউন্সিলর। যদিও আদালত বৃহস্পতিবার রক্ষাকবচ দিলেও সাফ জানিয়ে দিল তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00