Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিবিআই মামলায় জামিনের আর্জি খারিজ হাইকোর্টে, অধরা ‘কালীঘাটের কাকু’-র জেলমুক্তি 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরও চাপ বাড়ল কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রের। সোমবার তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । এরফলে ইডির মামলার জামিন পেলেও সিবিআইয়ের মামলার জেরে এখন জেলমুক্তি হল না  সুজয়কৃষ্ণের । বলা বাহুল্য, এদিন কলকাতা হাইকোর্টে ছিল ইডির নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। অসুস্থতার কারণে হাজিরা দেন সুজয়কৃষ্ণ। আর তখনই তিনি সিবিআইয়ের মামলার জামিনের আর্জি জানান।তবে সেই আবেদন খারিজ করে দেন  হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।

ইডি’র মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় নাম রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের ৷ সিবিআই তাঁকে শোন এরেস্ট করার আবেদন জানিয়েছে নিম্ন আদালতে। ফলে জামিন পেলেও কালীঘাটের কাকুর জেল মুক্তি হবে কবে তা এখনও ঝুলেই রয়েছে। কবে কালীঘাটের কাকুর জেলমুক্তি হবে তা কার্যত অধরাই র‍য়েছে ।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির মামলায় ইডি এবং সিবিআই উভয় কেন্দ্রীয় সংস্থা তদন্ত চালাচ্ছে। প্রাথমিকের নিয়োগ মামলায় ইডিই তাঁকে গ্রেফতার করেছিল ২০২৩ সালের মে মাসে। কিছুদিন আগে সুজয়কৃষ্ণ শর্তসাপেক্ষে ইডির মামলায় জামিন পান। প্রায়  দেড় বছর পরে তাঁর জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট।  তবে কবে কালীঘাটের কাকু সিবিআই মামলায় জামিন পাবেন তা এখন অনিশ্চিত রয়েছে ।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00