Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক ভার্চুয়াল মাধ্যমেই

করোনা আবহের মধ্যেই বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক। তবে এবার আর সরাসরি নয়, বৈঠক হবে ভার্চুয়াল। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় রাজ্য মন্ত্রিসভার

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা আবহের মধ্যেই বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক। তবে এবার আর সরাসরি নয়, বৈঠক হবে ভার্চুয়াল। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় রাজ্য মন্ত্রিসভার বৈঠকগুলি ভার্চুয়ারি হয়েছিল। এবার সেই পরিস্থিতি ফিরে এল। ফের সেই পথেই হাঁটল নবান্ন। সূত্রের খবর, বৃহস্পতিবার ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে নবান্নে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এছাড়া কলকাতায় থাকা কয়েকজন মন্ত্রী নবান্নে হাজির থাকতে পারেন। তবে বেশিরভাগ মন্ত্রীকেই ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। জানা যাচ্ছে, রাজ্যের ক্রমবর্ধমান করোনা সংক্রমণ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হতে পারে। প্রয়োজনে আরও কড়া কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। লকডাউন জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা তারও খোঁজখবর নেবেন মুখ্যমন্ত্রী। এর আগেই প্রতিটি জেলার জেলাশাসকদের করোনা সংক্রান্ত রিপোর্ট তৈরি করতে বলেছিল নবান্ন। সেটা নিয়েও আলোচনা হবে। পাশাপাশি হাসপাতালগুলির পরিকাঠামো সম্পর্কেও আলোচনা হবে। প্রয়োজনে পরিকাঠামো বৃদ্ধির নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত বছরও করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়েছিল ভার্চুয়াল মাধ্যমে। বর্তমানে রাজ্যজুড়েই ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ। তবে এটা তৃতীয় ঢেউ কিনা সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে ইতিমধ্যেই। নবান্ন এরমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহন করতে শুরু করেছে। রাজ্যজুড়ে জারি হয়েছে কড়া বিধিনিষেধ। নাইট কার্ফুর সময়সীমাও বাড়ানো হয়েছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার পাশাপাশি আরও কয়েকটি ক্ষেত্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অফিস-কাছাড়িতে কর্মী হাজিরাও কমিয়ে দেওয়া হয়েছে। আবার বিভিন্ন সরকারি অনুষ্ঠান ভার্চুয়ালি করার সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও ভার্চুয়ালি উদ্বোধন করবেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00