Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মোদি সরকারের পদ্মভূষণ ফেরালেন বুদ্ধদেব

দুপুর পৌনে তিনটে নাগাদ কেন্দ্রের তরফ থেকে এক আধিকারিক পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফোন করে বাংলার  প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পদ্মভূষণ দেওয়ার কথা জানান।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাম্প্রদায়িক মোদি সরকারের দেওয়া পদ্মভূষণ সম্মান নিতে অস্বীকার করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মঙ্গলবার রাতে সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন বুদ্ধ-জায়া মীরা ভট্টাচার্য। একই দিনে কেন্দ্রীয় সরকার বাংলার কিন্নরকণ্ঠী সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মান দেওয়ার কথা ঘোষণা করে। তিনিও এই সম্মান নিতে অস্বীকার করেন। তাঁর মেয়ে সৌমি সেনগুপ্ত জানিয়েছেন এই বৃদ্ধ বয়সে এই সম্মান দিয়ে কার্যত শিল্পীকে অসম্মান করার সামিল। তাই, তিনি এই সম্মান নিতে পারছেন না। কার্যত একদিনে বাংলা থেকে পদ্মসম্মান নিয়ে জোড়া ধাক্কা খেল মোদি সরকার। 

বুদ্ধদেব  ভট্টাচার্যের পত্নী মীরা ভট্টাচার্য জানিয়েছেন, মঙ্গলবার দুপুর পৌনে তিনটে নাগাদ কেন্দ্রের তরফ থেকে এক আধিকারিক পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফোন করে বাংলার  প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পদ্মভূষণ দেওয়ার কথা জানান। সামাজিক  ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাঁকে ওই সম্মান দেওয়া হচ্ছে বলে জানানো হয়। যদিও  ওই সম্মান বুদ্ধবাবু নেবেন কি না, তা নিয়ে ওই সরকারি আধিকারিককে কিছু জানাতে পারেনি মীরা ভট্টাচার্য। কেন্দ্রীয় আধিকারিকের সঙ্গে কথা বলে ফোন রেখেই বুদ্ধদেব ভট্টাচার্যকে ‘পদ্মভূষণ’ পাওয়ার খবর জানান তিনি।

সূত্রের খবর,  মোদি সরকার বাবরি মসজিদ ভাঙার কুখ্যাত নায়ক তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংকে পদ্ম সম্মান দিচ্ছে আনার পরেই পদ্মভূষণ সম্মান না নেওয়ার সিদ্ধান্ত নেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। কেননা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বরাবরই বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। জীবন সায়াহ্নে  এসে দেশজুড়ে ধর্ম ও ঘৃণার বিষ ছড়ানো সরকারের হাত থেকে পুরস্কার নিয়ে অনুরাগীদের কাছে নিজেকে ছোট করে তুলতে চাননি তিনি। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00