Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিধাননগরে শান্তিপূর্ন ভোট হচ্ছে, ‘খুশি’ সব্যসাচী দত্ত

২০০০ সাল থেকে ২০১০ অবধি বিধাননগর পুরনিগমে সন্ত্রাসের ভিন্ন চিত্র দেখা গিয়েছে। ২০১৫ কিছুটা কম অশান্তি হলেও খবরের শিরোনামে ছিলই

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০০ সাল থেকে ২০১০ অবধি বিধাননগর পুরনিগমে সন্ত্রাসের ভিন্ন চিত্র দেখা গিয়েছে। ২০১৫ কিছুটা কম অশান্তি হলেও খবরের শিরোনামে ছিলই। কিন্তু ২০২২ সালে দাঁড়িয়ে কিছুটা হলেও নির্বিঘ্নে ভোট চলছে বিধাননগর পুরনিগমে। যা নিয়ে খুশি তৃণমূল নেতা তথা বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। তিনি শনিবার জানিয়েছেন, ‘বিধাননগরে অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে। এখনও পর্যন্ত কোনও অভিযোগ ওঠেনি। কমিশন কড়া হাতে ভোট সামাল দিচ্ছে। বিধাননগরের ভোট নিয়ে বিজেপি সমস্ত মনগড়া অভিযোগ করছে। মানুষ কাকে ভোট দিচ্ছে সেটা তো আমি বলতে পারব না। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আমার মাথায় রয়েছে। তা পাথেয় করেই ভোটে নেমেছি। আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সুফল ভোটে মিলবে।’

২০১৫ সালে বিপুল জনাদেশ পেয়ে বিধাননগর পুরনিগমের মেয়র হন সব্যসাচী দত্ত। কিন্তু ২০২১-এর আগে ফুলবদল করে বিজেপিতে যান। ২০২১ মোহভঙ্গ হওয়ায় ফের তৃণমূলে ফিরেছেন সব্যসাচী দত্ত। এদিনের ভোটে বিধাননগরে বহিরাগতদের নিয়ে ও ভুয়ো ভোটারদের খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন সব্যসাচী দত্ত। এবারের নির্বাচনে বিধাননগর পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00