Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উপনির্বাচনে বিজেপি ৪-০ তে হারবে, গ্যারান্টি বিজেপি নেতার

আমি গ্যারান্টি নিয়ে বলছি আবারও হারবে। নির্বাচনের নির্দিষ্ট দিনের আগেই জানিয়ে দেব কোথায়, কত ভোটে হারবে।'

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী উপনির্বাচনে ৪-০ তে হারবে বিজেপি। রীতিমতো গ্যারান্টি দিয়ে এমনটাই দাবি করলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি জয় বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, নীচুতলার কর্মীদের মনে ক্ষোভ না বুতে পারলে ভবিষ্যতে আরও বড় খেসারত দিতে হবে বঙ্গ বিজেপিকে। এর আগে ভবানীপুরে উপনির্বাচনের সময়ও তিনি দাবি করেছিলেন, অন্তত ৫০ হাজার ভোটে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথা অবশ্য মিলে গিয়েছে। এবার চার কেন্দ্রের উপনির্বাচন নিয়েও নিজের মতামত জানিয়ে দিলেন বিজেপি নেতা।

এদিন জয় বন্দ্যোপাধ্যায় সরব হন বর্ধমানের কাটোয়ার দাঁইহাটে বিজেপির সাংগঠনিক বৈঠকে হাতাহাতির ঘটনা নিয়ে। তাঁর কথায়, ‘বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সামনে যে মারপিটের ঘটনা ঘটেছে তা সত্যি লজ্জাজনক। তারা এসে কী দেখলেন, কর্মীরা একে অপরের গায়ে হাত তুলছেন থাপ্পড় মারছেন।’ তিনি বলেন, ‘আসলে নানাবিধ কারণে দলের নীচুতলার কর্মীদের মনে ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভকে মান্যতা দিয়ে না এগোয়ে আবারও এই একই ঘটনা ঘটবে।আবারও এই একই ঘটনা ঘটবে।’ এরপরই তিনি মন্তব্য করলেন, ‘আমি গ্যারান্টি নিয়ে বলছি আবারও হারবে। নির্বাচনের নির্দিষ্ট দিনের আগেই জানিয়ে দেব কোথায়, কত ভোটে হারবে।’

জয় বন্দ্যোপাধ্যায়ের সাফ অভিযোগ, ‘বিজেপিতে কিছু রাজ্য নেতা লোভী হয়ে গিয়েছেন। আর কিছু নেতা আছেন যারা বিভিন্ন জেলাতে নিজেদের কিছু চর ঢুকিয়ে রেখেছেন, যারা দলের অভ্যন্তরের সব খবর তাদের দেন। এই সব নেতারাই রাজ্য সরকারের হয়ে কাজ করে দলটাকে ডুবিয়ে দিচ্ছেন।’ একইসঙ্গে ভোটের পর যে সমস্ত জায়গায় বিজেপি কর্মীরা হিংসার শিকার হয়েছেন, সেখানে কোনও রাজ্য নেতাকে দেখা যায়নি। তাঁর কথায়, ‘দলে এমন নেতাও আছেন, হেরে যাওয়ার পর কর্মীদের দিকে ঘুরেও তাকান না।’ এ প্রসঙ্গে নিজের সঙ্গে তুলনা টানলেন তিনি। বলেন, ‘উলুবেড়িয়া লোকসভায় আমি হেরে যাওয়ার পর কর্মীদের পাশে ছিলাম। তাঁরা যাতে হামলার শিকার না হন, তা নজর রেখেছিলাম। এখন সেটা কেউ করেন না।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00