Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যের ৩ কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত বিজেপির

৬ মাস আগে যারা বাংলায় বিরোধী রাজনৈতিক দল হিসাবে উঠে এসেছে বিধানসভা নির্বাচনে ৭৭টি আসন জিতে, তাঁরাই এখন ৩ আসনে জামানত খুইয়ে কার্যত প্রমাণ করে দিল তাঁদের পায়ের নীচ থেকে মাটি সরছে। বাংলার মানুষ মুখ ফেরাচ্ছে বিজেপির দিক থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: লজ্জা বললেও কম বলা হয়। কেননা এই গোহারা হারার কোনও ব্যাখা সম্ভব নয়। ফলাফল আর ভোট প্রাপ্তির হারই বলে দিচ্ছে মানুষ চূড়ান্ত ভাবে প্রত্যাখান করেছে বিজেপিকে। সেই কারনেই রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রেই শুধু বিজেপির হার হয়নি, ৩টিতে তাঁরা জামানতও খুইয়েছে। ৬ মাস আগে যারা বাংলায় বিরোধী রাজনৈতিক দল হিসাবে উঠে এসেছে বিধানসভা নির্বাচনে ৭৭টি আসন জিতে, তাঁরাই এখন ৩ আসনে জামানত খুইয়ে কার্যত প্রমাণ করে দিল তাঁদের পায়ের নীচ থেকে মাটি সরছে। বাংলার মানুষ মুখ ফেরাচ্ছে বিজেপির দিক থেকে। একই সঙ্গে ভোট বেড়েছে বামাদের। অর্থাৎ যে বাম ভোট বিজেপির দিকে চলে গিয়েছিল সেই ভোট আবারও ফিরতে শুরু করেছে বাম শিবিরেই।

নির্বাচন কমিশনের তথ্য বলছে দিনহাটা, খড়দহ ও গোসাবায় বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়েছে। দিনহাটায় বিজেপির প্রার্থী অশোক মণ্ডল পেয়েছেন ২৫ হাজার ৩৮৭ ভোট যা প্রদত্ত ভোটের মাত্র ১১.৩১ শতাংশ। আবার খড়দহে বিজেপি প্রার্থী জয় সাহা পেয়েছেন ২০ হাজার ২৫৪ ভোট যা প্রদত্ত ভোটের ১৩.০৭ শতাংশ। গোসাবায় আবার বিজেপি প্রার্থী পলাশ রাণা পেয়েছেন ১৮ হাজার ৩৩৮ ভোট। যা প্রদত্ত ভোটের ৯.৯৫ শতাংশ। শান্তিপুরে অবশ্য বিজেপির জামানত রক্ষা পেয়েছে। সেখানে বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস ৪৭ হাজার ৪১২টি ভোট পেয়েছেন যা প্রদত্ত ভোটের ২৩.২২ শতাংশ। অথচ এই বিজেপিই একুশের বিধানসভা নির্বাচনে প্রায় ৩৮ শতাংশ ভোট পেয়েছিল।  

এদিনের ফলাফল দেখে বঙ্গ বিজেপি নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুললেও ওয়াকিবহাল মহলের পাল্টা দাবি, মানুষ মুখ ফিরিয়েছে বলেই এই রায় এসেছে। কেননা এই ৪টি কেন্দ্রের জন্য ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামিয়েছিল অমিত শাহের মন্ত্রক। ৪ বিধানসভা কেন্দ্রের সব বুথেই ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ধারেকাছে কোনও রাজ্য পুলিশের কনস্টেবল, হাবিলদার বা সিভিক ভলেন্টিয়ারও ছিল না। তাই তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ খাটে না, বুথ দখলের অভিযগও মান্যতা পায় না। যদি সত্যিই সেই রকম হত তাহলে শান্তিপুরে বিজেপির প্রার্থী ৪০ হাজারেরও বেশি ভোট পেলেন কীভাবে? তাই তৃণমূলের ঘাড়ে দোষ না ঠেলে বঙ্গ বিজেপি নেতৃত্বের উচিত হবে নিজেদের ঘাটতি কোথায় হচ্ছে, ভুল কোথায় হচ্ছে তা খুঁজে বের করা। আর সন্ত্রাস হলে বামেদের ভোট বাড়লো কীভাবে! একুশে তাঁরা ৫ শতাংশেরও কম ভোট পেয়েছিল, এবারে কিন্তু তাঁরা ৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00