Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পথ দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাসের

কলকাতায় বিজেপি নেতৃত্বদের মধ্যে যথেষ্ট নামডাক ছিল তিস্তার। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলরের। কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি নেত্রী তথা কাউন্সিলর তিস্তা বিশ্বাস। বুধবার পূর্ব মেদিনীপুরে হেঁড়িয়ার একটি কলেজ থেকে ফেরার পথে আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। সেখানেই মৃত্যু হয় তিস্তা বিশ্বাসের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিস্তার স্বামী গৌরব বিশ্বাস ও মেয়ে অবনিকা বিশ্বাস।

জানা গিয়েছে, এদিন মেদিনীপুরের হেঁড়িয়ার একটি কলেজ থেকে এমএড-এর শংসাপত্র নিয়ে পরিবার-সহ নিজেদের গাড়িতে ফিরছিলেন তিস্তা। গাড়ির পিছনের সারিতেই বসেছিলেন তিস্তা। সেই সময়েই আচমকাই নিমতৌড়ির কাছে পিছন থেকে একটি ট্যাঙ্কার ধাক্কা মারে তাঁদের গাড়িতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিস্তার। গুরুতর আহত হয়ে প্রথমে তমলুক জেলা হাসপাতাল ও পরবর্তীতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তিস্তার স্বামী ও মেয়েকে। খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌছয় তমলুক পুলিশ। ঘটনা প্রসঙ্গে জ্ঞান ফিরতেই তিস্তার স্বামী গৌরব বাবু জানিয়েছেন,  ‘হেঁড়িয়ার কলেজ থেকে তিস্তার এমএড-এর শংসাপত্র নিয়ে ফিরছিলাম। নিমতৌড়ির কাছে একটি লরি ব্রেকডাউন হয়ে পড়েছিল। আমরা বুঝতে পারিনি। আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়তেই তাতে পিছন থেকে একটি তেলের ট্যাঙ্কার সজোরে ধাক্কা মারে।’

কলকাতায় বিজেপি নেতৃত্বদের মধ্যে যথেষ্ট নামডাক ছিল তিস্তার। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00