Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বঙ্গ বিজেপিতে সুকান্ত-শুভেন্দু-অমিতাভদের ‘ডানা ছাঁটলেন’ নাড্ডা

রাজ্য বিজেপিতে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তীদের একাধিপত্য ঠেকাতে এবার হস্তক্ষেপ করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিজেপিতে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তীদের একাধিপত্য ঠেকাতে এবার হস্তক্ষেপ করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা পশ্চিমবঙ্গ বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে পাঠালেন গোয়ার বিজেপি নেতা সতীশ ধনদকে। এবার থেকে বঙ্গ বিজেপির বর্তমান সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর সঙ্গে সংগঠনের দায়িত্ব সামলাবেন সতীশ ধনদ।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যাকে বঙ্গ বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে পাঠিয়েছে সেই সতীশ ধনদ গোয়া বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) পদে ছিলেন। এবার বাংলায় ভালো ফল করতে তাঁকে এই রাজ্যে নিয়োগ করেছে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য বিজেপিতে সতীশ ধনদকে নিয়োগ করার ফলে অমিতাভ চক্রবর্তীর ডানা ছাঁটা হল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

এমনিতেই বঙ্গ বিজেপিতে দুটি গোষ্ঠী সুপ্তভাবে আড়াআড়িভাবে ভাগ হয়ে রয়েছে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তীরা একদিকে। অন্যদিকে  দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা। আর এই দুই গোষ্ঠীর দূরত্ব রাজ্য রাজনীতিতে নতুন কিছু নয়। কোথাও এক শিবিরের নেতৃত্ব উপস্থিত থাকলে অন্য গোষ্ঠী এড়িয়ে যান সেই কর্মসূচি।এবার কেন্দ্রীয় নেতারা নতুন সভাপতি নিয়োগ করার ফলে এই সমস্যার সমাধান হয় কি না সেদিকেই তাকিয়ে রয়েছেন দলের নীচুতলার কর্মীরা। বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক (সাংগঠনিক) অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে সম্প্রতি একাধিক অভিযোগ উঠেছিল। দিল্লির কেন্দ্রীয় নেতারা সেই অভিযোগ শুনে সতীশ ধনদকে বঙ্গ বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করেন। তবে ভিন রাজ্যের একজন নেতা কতটা বাংলার বিজেপির সংগঠনের মধ্যেকার দ্বন্দ্বকে সামাল দিতে পারবেন, তা নিয়েও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00