Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিরোধী দলনেতার সুপারিশে নিয়োগ হয়েছে বিধানসভায়, তোপ স্পিকারের

স্পিকার বলেন, বিরোধীদের কর্মীদের নিয়ে অসন্তোষ থেকে থাকলে, তাঁদের সাহায্য নেওয়া বন্ধ করে দিক তাঁরা। বিরোধী দলনেতার সুপারিশেও নিয়োগ হয়েছে ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভায় (BIDHANSABHA) নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARY)। তাঁর বিরুদ্ধে তোপ দাগলেন স্পিকার (SPEAKER) বিমান বন্দ্যোপাধ্যায় (BIMAN BANERJEE) । স্পিকার বলেন, বিরোধী দলনেতার সুপারিশে চাকরি হয়েছে বিধানসভায়।

শুক্রবার দিন বিস্ফোরক হয়ে স্পিকার বলেন, কর্মীদের নিয়ে অসন্তোষ থাকলে তাঁদের সাহায্য নেওয়া বন্ধ করুন। এদিন স্পিকার শুধু বিরোধী দলনেতাকেই নিশানা করে এই কথা বলেননি। তাঁর নিশানায় ছিল বিধানসভার বিরোধীদল। প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগ তুলে সম্প্রতি আরটিআই করেছেন গেরুয়া শিবিরের বিধায়ক অম্বিকা রায়। স্পিকার বলেন, বিরোধীদের কর্মীদের নিয়ে অসন্তোষ থেকে থাকলে, তাঁদের সাহায্য নেওয়া বন্ধ করে দিক তাঁরা। স্পিকারের দাবি, বিরোধী দলনেতার সুপারিশেও নিয়োগ হয়েছে বিধানসভায়।

শুক্রবার দিন স্পিকার বলেন, বিজেপি যা অভিযোগ করছে, তাতে বিধানসভার মর্যাদাহানি হচ্ছে। বিমান বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এই ধরনের ঘটনা এর আগে ঘটেনি বিধানসভায়। স্পিকার বলেন, বিরোধী দলনেতা সহ বিরোধীদের অভিযোগে বিধানসভার কর্মীরা মর্মাহত। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকারের পাল্টা প্রশ্ন, বিরোধী দলনেতার সুপারিশে যে ৩ জনের নিয়োগ হয়েছে, সেই প্রসঙ্গে কী বলবেন শুভেন্দু?

স্পিকার বলেন, বিধানসভায় যাঁদের চাকরি হয় তাঁদের প্রত্যেকের পুলিশ ভেরিফিকেশন হয়। কোন অভিযোগ থাকলে সেই চাকরি বাতিল হয়। পুলিশ ভেরিফিকেশনে সব ঠিক থাকলে তারপরে হয় মেডিক্যাল টেস্ট। সমস্ত প্রক্রিয়ার পর মেলে চাকরি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00