Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাটপাড়ায় ফের বোমাবাজি, আতঙ্ক এলাকায়

ভাটপাড়ায় ফের বোমাবাজি। মঙ্গলবার সকালে আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাটপাড়ায় ফের বোমাবাজি। মঙ্গলবার সকালে আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে।

স্থানীয় সূত্রে খবর, ভাটপাড়ার আটচালা বাগানে সোমবার রাত থেকেই দুস্কৃতীরা বোমাবাজি শুরু করে। দুস্কৃতীরা পরপর বাইকে চেপে দুটি বোমাবাজি করে পালিয়ে যায়। বোমাবাজির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। কী কারণে এই বোমাবাজি তা স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বীরভূমে অগ্নিকান্ডের ঘটনার পর বৃহস্পতিবার রাজ্য জুড়ে বেআইনি আগ্নেয়াস্ত্র ও বোমা বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর থেকে রাজ্যের বিভিন্ন জেলার বিস্তীর্ন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। সেদিনই রাতারাতি বীরভূমে উদ্ধার হয় বোমা। প্রায় ২০০ টি তাজা বোমা উদ্ধার হয় বীরভূমের মাড়গ্রাম থেকে। বর্ধমানের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও বোমা উদ্ধার হয়। বিভিন্ন জায়গায় উদ্ধার হয় অস্ত্র। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে উদ্ধার হয় ৩৪ কেজি বারুদ।

সম্প্রতি সালানপুর, কেশপুর–সহ নানা জায়গা থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র–সহ গ্রেফতার হয় পাঁচ দুষ্কৃতী। শনিবার রাতে জীবনতলা থানার পুলিশ এলাকায় তল্লাশি অভিযানে নেমে আগ্নেয়াস্ত্র–সহ গ্রেফতার করে পাঁচ দুষ্কৃতীকে। ওইদিনই  বিপুল পরিমাণে বোমা ও অস্ত্রশস্ত্র উদ্ধার হয় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া (Katwa) থানা এলাকা থেকে। কাটোয়ার শ্রীবাটি গ্রামে শনিবার রাতে তল্লাশি অভিযানে নেমে পুলিশ প্রচুর বোমা (Bombs) ও বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করে। ওই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে তিন দুষ্কৃতীকে। উদ্ধার হয়েছে ১৬ টি সকেট বোমা, ৪ টি রাইফেল, ২৪ রাউন্ড গুলি, একটি পিস্তল এবং দুই রাউন্ড পিস্তলের গুলি। মঙ্গলবার ভাটপাড়ায় বোমাবাজির ঘটনায় কারা জড়িত তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00