Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

BGBS 2025: ‘নিশ্চিন্তে বাংলায় বিনিয়োগ করুন’ শিল্পপতিদের কাছে আর্জি সৌরভের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় শিল্পবান্ধব পরিবেশের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার (৫ ফেব্রুয়ারি) নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। ওই সম্মেলনে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করার পাশাপাশি বাংলায় নিশ্চিতে বিনিয়োগের আর্জি জানিয়েছেন মহারাজ। তাঁর কথায়, ‘সরকার খুব সাহায্য করে, আপনারা নিশ্চিন্তে এখানে বিনিয়োগ করুন।’

২০২৩ সালের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডার’ হিসাবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনের সম্পর্ক অনেকটাই দিদি-ভাইয়ের। বাংলায় বিদেশি বিনিয়োগ টানতে শত ব্যস্ততার মধ্যেও মমতার পাশে দাঁড়াতে লন্ডন থেকে স্পেনেও উড়ে গিয়েছিলেন বিশ্ব ক্রিকেট দুনিয়ায় সাড়া জাগানো মহারাজ। এ নিয়ে নিন্দুক ও বাংলা বিরোধীদের কটাক্ষ ও অশালীন আচরণের মুখেও অনেকবার পড়তে হয়েছে তাঁকে। কিন্তু কোনও কিছুই গায়ে মাখেননি।

এদিন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দেশি-বিদেশি শিল্পপতি ও রাষ্ট্রদূতদের উপস্থিতিতে মমতার ভূয়সী প্রশংসা করে সৌরভ বলেন, ‘মুখ্যমন্ত্রী সব বিষয়ে সহযোগিতা করেন, তা সত্যিই অভাবনীয়। প্রতিটি ছোট বিষয়েও নজর রাখেন মুখ্যমন্ত্রী। রাজ্যের উন্নতির জন্য ১০০ শতাংশ কাজ করেন। তাই প্রতি বছরই আগের বছরকে ছাপিয়ে যায় এই বাণিজ্য সম্মেলন। প্রত্যেক বছর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ।’ গত এক বছর ধরে বাংলার ক্রীড়াক্ষেত্রে তাঁর সংস্থার একাধিক বিনিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে যে দারুণ সাহায্য মিলেছে, তা উল্লেখ করে মহারাজ বলেন, ‘সরকার খুব সাহায্য করে, আপনারা নিশ্চিন্তে এখানে বিনিয়োগ করুন।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00