Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘনিয়ে আসছে মহা দুর্যোগ, বৃহস্পতি-শুক্রে প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় বৃহস্পতি বা শুক্রবারে অতি ভারী বৃষ্টি বা প্রবল বর্ষণের আশঙ্কা।পশ্চিম – মধ্য বঙ্গোপসাগর এবং উত্তরবঙ্গ উপসাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে নিম্নচাপে। মঙ্গলবার নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। এর প্রভাবে আগামী কয়েক দিন প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলে অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান । তিনি বলেন,সপ্তাহ জুড়ে বাংলায় বৃষ্টি হবে। বৃহস্পতি বা শুক্রবারে অতি ভারী বৃষ্টি বা প্রবল বর্ষণের আশঙ্কা।

আগামী তিন দিনের মধ্যে বর্ষা উত্তরবঙ্গে(North Bengal)। অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আরো কিছুটা এগিয়ে উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়লো বর্ষা। আসাম এবং মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আওতায়। আগামী তিন দিনের মধ্যে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তল থাকবে। উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে(Bay Of Bengal) গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা ২৮ শে মে বুধবার থেকে। ২৯ শে মে বৃহস্পতিবার থেকে ৩১ শে মে শনিবার পর্যন্ত বাংলা এবং উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।দক্ষিণবঙ্গে সোমবার ও কাল মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ও বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলায়। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস ১০ জেলাতে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ,কলকাতা, হাওড়া, হুগলি ,বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা।

বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। প্রবল বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সতর্কতা সাত জেলাতে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ,বাঁকুড়া ,বীরভূম এবং হুগলি জেলাতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। কলকাতা সহ বাকি জেলাতে ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা। শনিবারেও ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে।উত্তরবঙ্গতে সোমবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। মঙ্গল ও বুধবার সতর্কতা না থাকলেও বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হতে পারে। বৃহস্পতিবার থেকে ফের সর্তকতা ভারী থেকে অতি ভারী বৃষ্টির।

প্রবল বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর ও কোচবিহারের দু – এক জায়গায়। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা।শুক্রবার এবং শনিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা বা প্রবল বৃষ্টির আশঙ্কা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা।মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা।রবিবারেও ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00