Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শনিবার রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্নাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ লাগোয়া এলাকায়। অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হবে আগামী ২৪ ঘন্টায়। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন,ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি জেলাতে ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে।বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

শনিবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে কোচবিহার জেলাতে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। বৃষ্টির পরিমাণ কমতে পারে।দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪পরগনা, কলকাতা (Kolkata),হুগলি পূর্ব বর্ধমান ,নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে।

শনিবারের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ(Murshidabad) জেলাতে। আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সতর্কতা জারি থাকছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভূমি ধ্বসের আশঙ্কা। দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় ধ্বস নামতে পারে। নিচু এলাকা প্লাবিত হতে পারে। ক্ষতি হতে পারে শস্যের। নদীর জলস্তর বাড়বে। দৃশ্যমানতা কমতে পারে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00