Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নবমীর রাতে হালকা ও দশমীর দিন উপকূলের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে গভীর নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। দীঘা থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণে ও পারাদ্বীপ থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণে ও বাংলাদেশ এর খেপুপাড়া থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, আগামী ১২ ঘণ্টায় এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। ১২ ঘণ্টা পর থেকে এটি বাঁক নিয়ে উত্তর উত্তর – পূর্ব দিকে এগোবে।আগামী তিন দিন অভিমুখ থাকবে বাংলাদেশ উপকূল এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে।

সবশেষে এটি বাংলাদেশের (Bangladesh)দিকেই এগোবে। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর ফলে নবমীর(Nabomi) দিন উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।হাওড়া, হুগলি ,কলকাতা(Kolkata), পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানের হালকা বৃষ্টি হবে।বাকি জেলাতে বৃষ্টি হবে না ।২৪ অক্টোবর দশমীর দিন কলকাতা হাওড়া ,হুগলি, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ।দক্ষিণবঙ্গের বাকি জেলাতে মাঝারি বৃষ্টি।২৫ অক্টোবর একাদশী তিথিতে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে।

বাকি জেলাতে হালকা বৃষ্টি হবে।২৪ অক্টোবর উপকূলের জেলাগুলিতে ঝড় – বৃষ্টি হওয়ার সম্ভাবনা।দুই চব্বিশ পরগনায় হাওয়ার গতি থাকবে ২০ থেকে ৩০ কিলোমিটার প্রতি ঘন্টায়। মৎস্যজীবীদের(Fisherman) ২৪ ও ২৫ অক্টোবর সমুদ্র যেতে মানা করা হয়েছে।২৩ অক্টোবরের মধ্যে মৎস্যজীবীদের মধ্যে ফিরে আসবার অনুরোধ করা হচ্ছে।২৫ অক্টোবর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। ২৭ তারিখ রেড রোডে কার্নিভাল এর দিন আকাশ পরিষ্কার থাকবে বলে জানান সঞ্জিববাবু।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00