Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

একধাক্কায় ৬৫০ আসন বাড়ল রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে

ডাক্তারি পড়ুয়াদের জন্য সুখবর। রাজ্যে মেডিক্যালে পড়ুয়াদের স্নাতকোত্তর স্তরে আসন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: ডাক্তারি পড়ুয়াদের জন্য সুখবর। রাজ্যে মেডিক্যালে পড়ুয়াদের স্নাতকোত্তর স্তরে আসন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে উপকৃত হবেন রাজ্যের প্রচুর পড়ুয়া। কিছুদিন আগেই কেন্দ্রের তরফে স্বাস্থ্যমন্ত্রক এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই বাংলাতে বাড়ছে মেডিক্যালের পড়ুয়াদের আসন সংখ্যা। একধাক্কায় ৬৫০ আসন বাড়ছে রাজ্যের প্রায় সমস্ত মেডিক্যাল কলেজে(Medical college)। মোট ১৭ টি মেডিক্যাল কলেজে বাড়ছে স্নাতকোত্তর স্তরে আসন। যার ফলে ডাক্তারি পড়ুয়াদের(Medical student) সুবিধা হবে।

কলকাতা ন্যশনাল মেডিক্যাল কলেজ, এসএসকেএম(SSKM), এনআরএস(NRS), আর জি কর সহ ১৭ কলেজে স্নাতকোত্তর স্তরে আসন বৃদ্ধি হচ্ছে। আসন বাড়ছে সাগর দত্ত মেডিক্যাল কলেজ, ডায়মন্ড হারবার, পুরুলিয়া, রামপুরহাট, কোচবিহার মেডিক্যাল কলেজেও। আসন বৃদ্ধির তালিকায় রাখা হয়েছে মালদহ, মুর্শিদাবাদ, মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, উত্তরবঙ্গ ও রায়গঞ্জ মেডিক্যাল কলেজকে। শুক্রবার ৮টি মেডিক্যাল কলেজের সঙ্গে প্রাথমিকভাবে স্বাস্থ্যভবনের বৈঠক রয়েছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা যাচ্ছে।

আসনের নিরিখে বেশি জোর দেওয়া হচ্ছে জেলার মেডিক্যাল কলেজ গুলিতে। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে বাড়বে ৮২ টি আসন, সাগরদত্ত মেডিক্যাল কলেজে বাড়তে চলছে ৪৮টি আসন, মুর্শিদাবাদে বাড়তে চলছে ৬২টি আসন, মালদা, রামপুরহাট, পুরুলিয়ায়, রায়গঞ্জ ও কোচবিহারে ৮২ টি আসন বাড়ছে। মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান মেডিক্যাল কলেজে ৪টি করে আসন বাড়ছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ৮টি করে আসন বাড়তে চলেছে। কলকাতা মেডিক্যাল কলেজে ৪টি করে আসন বাড়তে চলেছে। আরজিকর মেডিক্যাল কলেজ, নীলরতনেও ৪টি করে আসন বাড়তে চলেছে। এসএসকেএম হাসপাতালে ১২ টি করে আসন বাড়তে চলেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00