Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওমিক্রনের চিকিৎসায় নোডাল হাসপাতাল বেলেঘাটা আইডি

ওমিক্রন নিয়ে সতর্ক রাজ্য সরকার। বিদেশে ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনার এই নয়া প্রজাতি। ভারতেও ৬০০ ছুঁই ছুঁই ওমিক্রন আক্রান্তের সংখ্যা

Share:

নিজস্ব প্রতিনিধি: ওমিক্রন নিয়ে সতর্ক রাজ্য সরকার। বিদেশে ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনার এই নয়া প্রজাতি। ভারতেও ৬০০ ছুঁই ছুঁই ওমিক্রন আক্রান্তের সংখ্যা। তাই আগেভাগেই সাবধানতা অবলম্বন করছে রাজ্য সরকার। ওমিক্রন নিয়ে সোমবার উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছিল স্বাস্থ্য দফতর। যাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বেলেঘাটা আইডি-কে ওমিক্রন চিকিৎসার নোডাল হাসপাতাল হিসেবে রাখা হচ্ছে। পাশাপাশি রাজ্যের ৭টি বেসরকারি হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে যেখানে ভর্তি করা হবে ওমিক্রন আক্রান্ত রোগীদের।

এদিন স্বাস্থ্য দফতরের সঙ্গে ওমিক্রনের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় আলোচনা হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরা। স্বাস্থ্য দফতরের তরফে কড়া নির্দেশ রয়েছে কোনওভাবেই অবহেলা নয়। ওমিক্রন আক্রান্তদের চিকিৎসাতে বিশেষ নজরদারি চালাতে হবে। আগেই নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল ওমিক্রন আক্রান্তদের চিকিৎসা করা হবে আলাদা ওয়ার্ডেই। বেলেঘাটা আইডিতে ইতিমধ্যেই ওমিক্রন আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে। যদিও তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। যেহেতু বেলেঘাটা আইডি যে কোনও সংক্রামক রোগের চিকিৎসায় দক্ষ তাই এই হাসপাতালকেই নোডাল হাসপাতাল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এক্ষেত্রে রাজ্যের তরফে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বেলেঘাটা আইডিকেই। রাজ্যে কেউ ওমিক্রন আক্রান্ত হলে তাঁর শারীরিক পরিস্থিতির ভিত্তিতে এই হাসপাতালে আনা হবে।এইভাবে যদি বেলেঘাটা আইডিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে তাহলে তারপরেই সাত বেসরকার হাসপাতাল রয়েছে যেখানে চিকিৎসা করা হবে, বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00