Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেলেঘাটায় চাউল পট্টিতে রবিবার রাতে ভয়ংকর আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব কলকাতার বেলেঘাটা চাউল পট্টিতে সন্ধ্যা ৭ঃ৩৫ নাগাদ ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দশটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। কি করে আগুন লেগেছে এখনো পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন(Fire) লেগেছে।

কালো ধোঁয়ায় বেলেঘাটার চাউল পট্টি এলাকা ঢেকে গিয়েছে।এদিকে যুবভারতী ক্রীড়াঙ্গনে যখন ডার্বি ম্যাচ চলছে সেই সময় ইএম বাইপাসের(E M By Pass) অপর পাড়ে বেলেঘাটায় ৩৫ নম্বর বাস স্ট্যান্ডের সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন লাগে। আশেপাশের ফ্লাট বাড়ি গুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মানুষজন ভয়ে রাস্তায় বেরিয়ে আসে। এলাকায় সাময়িক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সিইএসসি কর্তৃপক্ষ। হতাহতের এর খবর নেই। আগুন নিয়ন্ত্রণে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য ফোম যুক্ত জল ব্যবহার করা হচ্ছে। অনেকেই ভয় পেয়ে উঁচু ফ্ল্যাট বাড়ির ছাদে উঠে গিয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00