Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডাক্তারি ডিগ্রি নিয়ে বিজেপি নেতাদের কুৎসার জবাব দিলেন কাকলি-পুত্র বৈদ্যনাথ

নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের জবাব দিলেন কাকলি ঘোষ দস্তিদারের পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার (Baidyanath Ghosh Dastidar) ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর ডাক্তারি ডিগ্রি নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি (BJP) নেতারা। এমনকি কীভাবে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন তিনি, তা জানতে গেরুয়া শিবিরের তরফে তাঁর বিরুদ্ধে আরটিআই করা হয়েছে বলে খবর। সেই আবহে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের জবাব দিলেন কাকলি ঘোষ দস্তিদারের (Kakali Ghosh Dastidar) পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার (Baidyanath Ghosh Dastidar) ।

বিজেপি, সিপিএমকে উদ্দেশ্য করে নিজের ফেসবুক পোস্টে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার লিখেছেন, ‘আমার মা আজ আমাকে জানিয়েছেন যে বিজেপির কিছু নেতা ডাক্তার হিসাবে আমার কর্মজীবন সম্পর্কে জানতে আরটিআই করেছেন।’ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কত র‍্যাঙ্ক করে কোন কলেজে ডাক্তারি পড়েছেন তা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন বৈদ্যনাথ। তিনি লিখেছেন, ‘জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ৩৩৪ নম্বর র‍্যাঙ্ক করে আরজি কর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পান।’ একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের নেত্রী কাকলি ঘোষ দস্তিদারের পুত্র জানান, তিনি সুবর্ণ বণিক কোটা ব্যবহার করে ডাক্তারি কোর্সে ভর্তি হননি। তবে তিনি একইসঙ্গে লিখেছেন, ‘আমি অন্য কোন নেতা বা তাদের সন্তানদের কর্মের জন্য দায়ী নই। নিজেই যোগ্যতা দিয়ে সবকিছু করেছি।’

আরটিআই না করে বিজেপি নেতারা তাঁর কাছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার র‍্যাঙ্ক কার্ডও চাইতে পারতেন বলে মন্তব্য করেছেন তিনি। আরটিআই করা শিশুসুলভ ব্যাপার বলে কটাক্ষ তাঁর। আরটিআই এর দরকার নেই জানিয়ে তিনি সবশেষে বিজেপি ও সিপিআইএম নেতাদের আহ্বান করেছেন তাঁর মেধা তালিকা, মার্কশিট এবং অ্যাকাডেমিক নথি দেখার জন্য।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00