Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে আছড়ে খুন করার অভিযোগ কাকিমার বিরুদ্ধে

দুই জা’য়ের মধ্যে ঝগড়া চলছিল। আর সেই সময় মায়ের কোল থেকে শিশুকন্যাকে ছিনিয়ে নিয়ে আছাড় মেরে খুন করার অভিযোগ উঠল কাকিমার বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই জা’য়ের মধ্যে ঝগড়া চলছিল। আর সেই সময় মায়ের কোল থেকে শিশুকন্যাকে ছিনিয়ে নিয়ে আছাড় মেরে খুন করার অভিযোগ উঠল কাকিমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে  নিউটাউনে। এমন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ইতিমধ্যে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে রাজারহাট নিউটাউনের রাইগাছি এলাকার একটি পরিবারের তুমুল অশান্তি বাধে। আর তার জেরে শুরু হয় বচসা।দুই জা’য়ের মধ্যে ঝগড়া চলছিল। ঝামেলা চলাকালীন এক জা আচমকা অন্য জা’য়ের কোল থেকে শিশুকন্যাকে ছিনিয়ে নেয়। এর পর ওই শিশুকে আছাড় মারে মাটিতে। এর পর ওই শিশুর মায়ের চিৎকার শুনে ছুটে আসেন আরও প্রতিবেশীরা। এর পর শুক্রবার রাত পেরিয়ে শনিবার সকালে দেখা যায় শিশুটির মৃত্যু হয়েছে। এদিন সকালে ঘুম থেকে না জাগায় শিশুটিকে হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

এই ঘটনার পর ওই পরিবারের মধ্যে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করে মৃত শিশুর কাকিমাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই মহিলার নাম ইয়াসমিন বেগম। একইসঙ্গে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ৪ জনকে গ্রেফতার করেছে তদন্তকারী আধিকারিকরা। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনা নিয়ে স্থানীয় এক প্রতিবেশী জানান, ‘বাড়ির ঝামেলায় পড়ে বাচ্চাটা মারা গেল।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00