Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এবার দুয়ারে স্তনক্যান্সার পরীক্ষায় আশা কর্মীরা

প্রত্যন্ত গ্রামেই মিলবে ক্যান্সারের চিকিৎসা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বাংলার ঘরে-ঘরে গিয়ে স্তন ক্যান্সার পরীক্ষা করবেন আশা কর্মীরা। তাদের এই পরীক্ষায় পারদর্শী করে তুলতে বৃহস্পতিবার তাদের ‘ক্লিনিকাল ব্রেস্ট এগজামিনেশন’ শেখানো হল। পাশাপাশি জেলা স্বাস্থ্য সুরক্ষা ক্লিনিকের মুখ্য স্বাস্থ্য আধিকারিককেও এক্সটেনসিভ ক্লিনিক্যাল ব্রেস্ট এগজামিনেশন টেকনিক শেখানো হবে। স্তনে সন্দেহজনক কিছু দেখলেই রোগীকে নিয়ে আসা হবে জেলা স্বাস্থ্য সুরক্ষা ক্লিনিকে। প্রয়োজনবোধ করলে সেখানকার চিকিৎসকেরা তাকে মহকুমা কিংবা সদর হাসপাতালে রেফার করবেন। সেখানেই মিলবে চিকিৎসা। অর্থাৎ, স্তন ক্যান্সারের জন্য খুব জরুরী না হলে গ্রাম থেকে শহরে ছুটে আসার কোনও প্রয়োজন হবে না। প্রত্যন্ত গ্রামেই মিলবে ক্যান্সারের চিকিৎসা।

স্তন ক্যান্সারের পাশাপাশি ন্যাশনাল নন কমিউনিকেবল ডিজিজ-য়ের অধীনে গ্রামে-গ্রামে ছ’টি রোগের চিকিৎসায় জোর দেওয়া হচ্ছে। এই সব রোগের মধ্যে রয়েছে মধুমেহ, উচ্চরক্তচাপ, মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায বাড়িতে-বাড়িতে যে সব আশাকর্মীরা যাবেন, তাদের সঙ্গে থাকবে স্কোরশিট। প্রতিটি বাডিতে গিয়ে তারা অসুখের রিস্ক ফ্যাক্টর যাচাই করবেন। ত্রিশ বা ত্রিশোর্ধ্বদের মহিলাদের কাছে জানতে চাইবেন তাদের ব্লাডসুগার আছে কি না। মুখে কোনও ক্ষত রয়েছে কি না।

জানা গিয়েছে, ক্যান্সারে আক্রান্তের অস্ত্রোপচার হবে জেলা হাসপাতালে। জেলা হাসপাতালগুলির তিনজন সার্জন, দুজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, একজন অঙ্কোলজিস্ট (ক্যানসার বিশেষজ্ঞ) সপ্তাহে একদিন করে ব্রেস্ট ক্লিনিক চালাবেন। তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। বাংলায় তিরিশ উর্ধ্ব মহিলার সংখ্যা প্রায় এক কোটি ৯০ লক্ষ। প্রতি জেলায় গড়ে দু হাজার থেকে আড়াই হাজার আশাকর্মী রয়েছেন।

আরও পড়ুুন ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্পের প্রথম দিনে দেড় লক্ষের বেশি আবেদন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00