Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মন্ত্রীপদ থেকে সরানো হল জ্যোতিপ্রিয় মল্লিককে

Share:

নিজস্ব প্রতিনিধি: মন্ত্রিত্ব খোয়ালেন রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবারই তাঁকে মন্ত্রীপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারিশ মেনে এ বিষয়ে এক বিজ্ঞপ্তিও জারি করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, জ্যোতিপ্রিয়র হাতে থাকা বন দফতরের দায়িত্ব এখন থেকে সামলাবেন বীরবাহা হাঁসদা। রেশন দুর্বনীতি মামলায় বালু গ্রেফতার হওয়ার পরেই বীরবাহাকে এই দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন দফতরের দায়িত্আব যেমন দেওয়া হয়েছে বীরবাহা হাঁসদাকে তেমনই বালুর হাতে থাকা শিল্পোদ্যোগ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে সেচমন্ত্রী পার্থ ভৌমিককে।

রেশন  দুর্নীতি মামলায় গত বছরের ২৭ অক্টোবর দীর্ঘ জেরার পরেই দাপুটে তৃণমূল নেতা তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। তাঁর বিরুদ্ধে অভিযোগ খাদ্যমন্ত্রী থাকাকালীন রেশনে গম দেওয়ার নাম করে কয়েকশো কোটি টাকার দুর্নীতি করেছেন তিনি। দুর্নীতির জন্য একাধিক ভুয়ো সংস্থা তৈরি করেছিলেন। স্ত্রী ও মেয়েকে ওইসব সংস্থার পরিচালক পদে বসিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়েছিলেন। শুধু তাই নয়, বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর সাহায্যে বিপুল টাকা সংগ্রহ করেছিলেন।

গ্রেফতারের পর থেকেই অবশ্য দলের দীর্ঘদিনের নেতা জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি রাজ্যের বনমন্ত্রী ইডি ও বিজেপির ষড়যন্ত্রের শিকার বলেও অভিযোগ করেছিলেন। তাই গ্রেফতারের পরেও জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রীপদে রেখে দিয়েছিলেন। কিন্তু এদিন আচমকাই কেন মন্ত্রীত্ব থেকে বালুকে অব্যাহতি দেওয়া হল, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00