Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চেয়ার আছে পায়া নেই, কলম আছে কালি নেই! জল্পনায় অর্জুন

অর্জুন ঘনিষ্ঠরা অবশ্য দাবি করেছেন, বিজেপি অর্জুনকে ঘরে রাখতে মরিয়া হলেও, তাঁর দল বদল স্রেফ সময়ের অপেক্ষা মাত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই যে প্রশ্ন ঘুরছিল বঙ্গ বিজেপিতে, সেটাই পরিষ্কার হয়ে গেল বিকালের মধ্যেই। বৃহষ্পতিবার কেন্দ্র সরকার কাঁচা পাটের(Jute) মূল্যের ওপর থেকে ঊর্ধ্বসীমা প্রত্যাহার করে নিয়েছে। আর তার জেরেই বঙ্গ বিজেপিতে প্রশ্ন উঠেছিল এবারে কী করবেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং(Arjun Singh)। তিনি রীতিমত হুমকি দিয়েছিলেন দলকে যে কাঁচা পাটের মূল্যের ওপর থেকে ঊর্ধ্বসীমা প্রত্যাহার না হলে তিনি আন্দোলন শুরু করবেন। প্রয়োজনে দল ছাড়তেও পারেন বলে ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু এখন কেন্দ্র তাঁর দাবি মেনে নিয়েছে। আর তাই আন্দোলনের আর কোনও সম্ভাবনা থাকছে না। স্বাভাবিক ভাবেই অর্জুন এখন কী করেন তার দিকেই সকলে তাকিয়ে ছিলেন। সেই বার্তাই তিনি নিজেই দিয়ে দিলেন, শুক্র দুপুরে। আর সেই বার্তার জেরে আবারও জল্পনা বজায় থাকল তাঁকে ঘিরে।

শুক্রবার কী জানিয়েছেন অর্জুন? জানা গিয়েছে, পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহারের পরেও তাতে বিশেষ খুশি নন বিজেপি(BJP) সাংসদ। তাঁর দাবি জুট কমিশন তাঁর সব দাবি মেনে নেয়নি। মাত্র ১টা দাবি মেনেছে। কিন্তু জুটমিল কর্মীদের প্রফিডেন্ট ফান্ড, গ্রাচুইটি ও বকেয়া পাওনা নিয়ে কিছুই জানায়নি। আর তাই আন্দোলবন হবে না এমন জায়গাও তৈরি হয়নি বলে এদিন অর্জুন জানিয়ে দিয়েছেন। অর্থাৎ আন্দোলনের পথ থেকে সরছেন না তিনি। প্রয়োজনে কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকারের(Modi Government) বিরুদ্ধে বাংলায় আন্দোলন গড়ে তুলতে পিছুপা হবেন না তিনি। আর এখানেই জল্পনা থেকে যাচ্ছে, যে অর্জুন কী তাহলে বিজেপি ছাড়ার প্রস্তুতিই নিয়ে ফেলছেন মানসিক ভাবে। যদিও সাংসদ নিজে তা স্বীকার করছেন না। বরঞ্চ তাঁর দাবি, তিনি যা করছেন তা দলকে শক্তিশালী করার জন্য। তবে তাঁর ক্ষোভ রয়েছে দলের বর্তমান অবস্থা নিয়ে। এই বিষয়ে তাঁর দাবি, ‘নেতাদের চেয়ার দিয়েছে, চেয়ারের পায়া নেই। কলম দিয়েছে তাতে কালি নেই। নাড্ডাজিকে বলেছি সবটা। উনি কী করেন দেখি।’ অর্জুন ঘনিষ্ঠরা অবশ্য দাবি করেছেন, বিজেপি অর্জুনকে ঘরে রাখতে মরিয়া হলেও, তাঁর দল বদল স্রেফ সময়ের অপেক্ষা মাত্র।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00