Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাটশিল্পের দুরবস্থা নিয়ে ‘সঙ্ঘাতে’ যাওয়ার হুঙ্কার অর্জুনের

পাটশিল্পের ‘শ্রমিকদের বাঁচাতে যার সঙ্গে সঙ্ঘাতে যেতে হয় যাব’ বলে মন্তব্য করলেন অর্জুন সিং। যা তাৎপর্যপুর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাটশিল্পের দুরবস্থা নিয়ে আগেই কেন্দ্রীয় সরকারের মন্ত্রীর বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। সোমবার ফের তিনি সুর চড়ালেন। পাটশিল্পের সঙ্গে যুক্ত ‘শ্রমিকদের বাঁচাতে যার সঙ্গে সঙ্ঘাতে যেতে হয় যাব’ বলে মন্তব্য করলেন অর্জুন সিং। যা রাজনৈতিকভাবে ভীষণ তাৎপর্যপুর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 

পাটশিল্পের বর্তমান সমস্যা এবং তার সমাধান নিয়ে সোমবার বিকেল তিনটে নাগাদ একটি ত্রিপাক্ষিক বৈঠক রয়েছে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্র ও রাজ্যের শ্রম দফতরের প্রিন্সিপাল সচিব এবং পাটকলের মালিকপক্ষ। পাটশিল্প নিয়ে একাধিকবার সরব হওয়া সাংসদ অর্জুন সিং সোমবারের এই বৈঠকে ডাক পাননি। বৈঠকে ডাক পাবেন আশা করেছিলেন অর্জুন। আলোচনার পথে তাঁকে না ডাকায় আলোচনার বাইরের পথে হাঁটবেন বলে এদিন তিনি জোরালো ইঙ্গিত দিলেন। তাঁর কথায়, ‘বিষয়টা গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্র। তবে আলোচনায় পথ না বের হলে তো আন্দোলনের পথ খোলা থাকবেই।’  তিনি আরও বলেন, ‘শ্রমিকদের বাঁচাতে যার সঙ্গে সংঘাতে যেতে হয় যাব। নাহলে বাংলায় পাটশিল্প বাঁচবে না।’

উল্লেখ্য কেন্দ্র সরকার পাটের দামের ঊর্দ্ধসীমা বেঁধে দেওয়ার পর থেকেই সরব হন বারাকপুরের বিজেপি সাংসদ। পাটশিল্প নিয়ে কেন্দ্র  সরকারের মন্ত্রী পীযূষ গোয়েলের সমালোচনা করেন অর্জুন সিং। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছিলেন পাটশিল্পের সমস্যার কথা জানিয়ে। চিঠি দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাটশিল্পের দুরবস্থার বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। এর পর থেকে অর্জুনের তৃণমূল ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা তৈরী হয়। এদিন বৈঠকে ডাক না পাওয়ায় তিনি আবার সরব হন। যা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00