Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিজাম প্যালেসে গেলেনই না অনুব্রত, পাঠালেন চিঠি

সিবিআইকে মেল পাঠিয়ে অনুব্রত জানিয়েছেন, "অসুস্থতার জন্য যেতে পারছি না, হাঁটাচলা করতে পারছি না। চিকিত্‍সকরা ৪ সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন।"

Share:

নিজস্ব প্রতিনিধি: সিবিআইয়ের তলবে নিজাম প্যালেসে হাজির হলেন না বীরভূমের দাপুটে নেতা। শনিবার বিকেল সাড়ে ৫টার মধ্যে তাঁকে ষষ্ঠবারের জন্য হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল সিবিআই। অসুস্থতার কারণে তিনি হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছেন। শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনুব্রতকে জোড়া নোটিশ পাঠিয়েছে। প্রথমটি গরুপাচার মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য এবং দ্বিতীয়টি ভোট-পরবর্তী হিংসা মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য। যদিও ভোট-পরবর্তী হিংসা মামলায় তাঁকে রবিবার সকাল ১১টায় তলব করা হয়েছে।

শনিবার সিবিআইকে মেল পাঠিয়ে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, “অসুস্থতার জন্য যেতে পারছি না, হাঁটাচলা করতে পারছি না। চিকিত্‍সকরা ৪ সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন।”  উল্লেখ্য, শুক্রবার এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দিন শনিবার অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য নিজাম প্যালেসে হাজিরা দিতে বলে সিবিআই। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে চিনার পার্কের ফ্ল্যাটে আছেন অনুব্রত বাবু। এর আগে গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনুব্রত মণ্ডলকে পঞ্চমবার তলবের পর ৬ এপ্রিল বীরভূম থেকে কলকাতায় এসেছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু বুকে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হওয়ায় হাজিরা দেওয়ার দিন নিজাম প্যালেসের বদলে গাড়ি ঘুরিয়ে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে উডবার্ন ওয়ার্ডে টানা ১৬ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। সুস্থ হওয়ার পর শুক্রবার রাতে কলকাতার চিনার পার্কের বাড়িতে ফিরে যান বীরভূমের দাপুটে নেতা। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ষষ্ঠবার অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এর আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে রক্ষাকবচ চেয়েও পাননি অনুব্রত মণ্ডল। দুটি বেঞ্চেই তাঁর আবেদন খারিজ হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00