Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বায়ু দূষণের পরিমাণ রেকর্ড পরিমাণ কমিয়ে নজির গড়ল কলকাতা মহানগরী

Share:

নিজস্ব প্রতিনিধি:এবার কালীপুজোর উপলক্ষে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল তিলোত্তমা কলকাতা। দীর্ঘ কয়েক বছর পর এবার কালী পুজোর পরের দিন মঙ্গলবার রাতে শহরে বায়ু দূষনের মাত্রা সবুজ সংকেত দিয়ে কম ছিল। বিগত কয়েক বছরে এত কম বায়ু দূষণ(Air Pollution) কোনো দিনই দেখা যায়নি বলে মনে করছেন পরিবেশবিদরা। তাদের মত গতকাল রাতে শব্দ দূষনের মাত্র নিয়ন্ত্রণে না থাকলে ও বায়ু দূষণের মাত্র ছিল একেবারে নাগালে ভিতরে। অর্থাৎ বায়ু দূষণ তুলনামূলক ছিল অনেক টা কম। যা বিগত কয়েক বছরের ইতিহাস বললে চলে। তাই গতকাল রাতে মানুষ যে সচেতন ছিলেন তারই বহিঃপ্রকাশ ঘটেছে বলে মত পরিবেশবিদদের।

পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ(westbengal Pollution Control Board) পর্ষদের রিপোর্ট অনুযায়ী,গতকাল রাতে বাতাসে ভাসমান সূক্ষ ধূলিকণা এবং বড় ধূলিকণার মাত্র ছিল প্রায় ৭০% কম। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট অনুযায়ী কালীপুজোর(Kalipuja) পরের দিন কলকাতার সাত টি জায়গায় রাত ৯টা থেকে ১১ টা পর্যন্ত বলিগঞ্জে দূষণের মাত্র ছিল রাত ৯ টায় ৫২, রাত ১০ টায় ৫২, এবং রাত ১১টায় ছিল মাত্র ৫৩ মাইক্রো গ্রাম। গতবছর বালিগঞ্জে দূষনের মাত্র ছিল ১৯০ মাইক্রো গ্রাম। এইবার বিধাননগরে দূষনের মাত্রা লক্ষ্য করা গেল রাত ৯ টায় ৪১, রাত ১০ টায় ৪১ এবং রাত ১১ টায় ৪১ মাইক্রো গ্রাম।

যদিও গতবছরের সঙ্গে বিধাননগরের(Bidhannagar) তুলনা করা হলে দেখা যাচ্ছে যে বায়ু দূষনের মাত্র গত বছর ছিল প্রায় ২২৯ মাইক্রো গ্রাম। অন্যদিকে রেড রোডের দূষনের মাত্রা ছিল নেহায়াতি কম। মাত্র ৩৭মাইক্রো গ্রাম। গতবার এই জায়গায় দূষনের মাত্রা ছিল প্রায় ১৯৮ মাইক্রো গ্রাম। এককথায় বললে গতবছরের তুলনায় এই বছর গড়ে বাতাসে ভাসমান বায়ু দূষনের মাত্রা প্রায় ৬০% কমে গেছে। যেটা একটা নজির বলে মনে করছেন পরিবেশবিদরা।

শনিতেও দেদার বাজির তাণ্ডব, কলকাতায় রেকর্ড গড়ল বায়ু দূষণ

বিশ্ব বায়ু দিবস জেনে নিন এর গুরুত্ব এবং ইতিহাস

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00