Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সপ্তাহের শেষে জাঁকিয়ে শীতের সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি : সপ্তাহের শেষে জাঁকিয়ে শীত আসার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, শুক্র-শনিবার নাগাদ তাপমাত্রা ১৪ ডিগ্রির নীচে নেমে যেতে পারে। তবে আগামী দুদিন তাপমাত্রা একই রকম থাকবে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শুক্র-শনিবারে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি নেমে যেতে পারে। সামনেই পৌষ সংক্রান্তি চলে আসায় তাপমাত্রা বেশ কিছুটা নেমে যেতে পারে। কলকাতায় তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তবে জানা গিয়েছে আগামী দুদিন তাপমাত্রা একই রকম থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সকালের দিকে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আকাশ পরিষ্কার রয়েছে। বৃষ্টির সম্ভাবনা নেই। জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের চার জেলায় কুয়াশার দাপট অব্যাহত থাকবে।অন্যদিকে আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ১৫ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে ৫৮ থেকে ৯৪ শতাংশ। এর আগে গত ডিসেম্বর মাসে তাপমাত্রা বেশ কিছুদিন ১৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে ছিল।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00