Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১৪ মার্চ প্রচারে নামছেন অভিষেক, ব্রিগেড থেকেই প্রার্থী ঘোষণার সম্ভাবনা

১৪ মার্চ থেকে বাংলাজুড়ে ভোট প্রচারে নামছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই হবে প্রার্থী ঘোষণা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১০ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘জনগর্জন সভা’ হতে চলেছে তৃণমূলের(TMC)। সেই সভার ঠিক ৪ দিনের মাথায় বাংলাজুড়ে ২৪’র ভোটের(General Election 2024) প্রচারে নামতে চলেছেন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দলের লক্ষ্য ৪২-এ-৪২, সফল করতে অভিষেক বাংলার প্রতিটি লোকসভা কেন্দ্রে ২টি করে সভা করবেন। সঙ্গে থাকবে র‍্যালিও। কার্যত নবজোয়ার কর্মসূচীর মতোই এবারেও তাঁর টানা কর্মসূচী থাকছে বাংলার জেলায় জেলায়। ১৪ মার্চ শুরু হবে সেই কর্মসূচি। লোকসভা কেন্দ্র ধরে ধরে জনসভা করবেন অভিষেক। তবে অভিষেকের সেই প্রচার শুরু হওয়ার আগেই তৃণমূলের প্রার্থী তালিকা(Candidate List) ঘোষণা করা হতে পারে বলে সূত্রে জানা গিয়েছে। সেটা ব্রিগেডের মঞ্চ থেকেও হতে পারে বা দলের সাংবাদিক সম্মেলন থেকেও হতে পারে। যেটাই হোক সেই তালিকা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) নিজেই।

জোড়াফুল সূত্রে জানা গিয়েছে, আপাতত তৃণমূল সব চোখে ব্রিগেড সমাবেশের ওপর। গোটা বাংলা তথা দল তাকিয়ে আছে ব্রিগেড পানে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন তা দেখার জন্য ও শোনার জন্য। সেই বার্তার পরে পরেই অভিষেক নেমে পড়বেন বাংলার বুকে দলের সেনাপতি হয়ে প্রচারযুদ্ধে। দলনেত্রীর বার্তা নিয়েই বিভিন্ন লোকসভা কেন্দ্রে পৌঁছে যাবেন দলের সেনাপতি। বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা, ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা, আবাস যোজনার টাকা আটকে রাখা, রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে বিজেপি ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়ে তৃণমূল প্রার্থীদের ভোটে জেতানোর আর্জি রাখবেন তিনি বাংলার মানুষের কাছে। সূত্রের দাবি, ব্রিগেডের সভা থেকে দলের প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাহলে ১১ অথবা ১২ মার্চ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরে অভিষেক মাঠে নামবেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00