Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রামচন্দ্রকে দেখতে পেয়েছে, বিজেপিকে জবাব অভিষেকের

অভিষেক বলেন, কোনও সরকারি অনুষ্ঠানে তৃণমূল জিন্দাবাদ বলতে দেখা যায় না দলের নেতা-কর্মীদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি অনুষ্ঠানে অতি উৎসাহী বিজেপি কর্মীদের ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। বিজেপিকে কটাক্ষ করে তাঁর খোঁচা, ‘ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঈশ্বর বা রামচন্দ্রকে দেখতে পেয়েছে’।

রবিবার তিলজলায় তৃণমূলের নয়া ভবনের ভিতপুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, ওঁরা মুখ্যমন্ত্রীর মধ্যে ঈশ্বর বা রামচন্দ্রকে দেখতে পেয়েছেন। তাই জয় শ্রীরাম বলছেন। এরপরেই বলেন, যারা মুখ্যমন্ত্রীকে এই শ্রদ্ধা, সম্মান দিয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ। বলেন, ‘মানুষের স্বার্থে রাজনীতি করুন’। তাঁর বক্তব্য, লড়াই করতে হলে রাজনৈতিক ভাবে করুন। বিজেপি ও বিজেপি শাসিত কেন্দ্রকে তীব্র আক্রমণ করে বলেন, ২০১৯ সাল থেকে জয় শ্রীরাম রব যারা তুলেছিলেন তাঁদেরও ১১০ টাকা দিয়ে পেট্রল এবং ১২০০ টাকা দিয়ে গ্যাস কিনতে হয়।

এদিন তিনি বলেন, ২০২১ সালের ২৩ জানুয়ারির পুনরাবৃত্তি ঘটল এটা লজ্জার। উল্লেখ্য, নেতাজি জন্ম জয়ন্তী পালনের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী (MAMATA BANERJEE) বক্তৃতা দেওয়ার সময় অতি উৎসাহী বিজেপি কর্মীরা ‘জয় শ্রীরাম’ রব তুলেছিল। যার বিরোধিতা করে বক্তব্য থামিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরে ফের বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে তাঁকে ঘিরে ‘জয় শ্রীরাম’ রব উঠতে মঞ্চে না উঠেই বক্তব্য পেশ করেন তিনি। অতি উৎসাহী বিজেপি কর্মীরা রাজ্যপাল, কেন্দ্রীয় রেলমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রীর অনুরোধেও স্লোগান থামাননি। সরকারি মঞ্চে এই স্লোগানের তীব্র বিরোধিতা করেছিলেন বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। 

অভিষেক বলেন, কোনও সরকারি অনুষ্ঠানে তৃণমূল জিন্দাবাদ বলতে দেখা যায় না দলের নেতা-কর্মীদের। তাঁর কটাক্ষ, নির্বাচনে মুখ থুবড়ে পড়েও ওদের শিক্ষা হয়নি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00