Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভবানীপুরের উপনির্বাচনের দিনই অভিষেক-রুজিরার মামলার শুনানি

আগামী বৃহস্পতিবারই দিল্লি হাইকোর্টে অভিষেক ও রুজিরা বন্দ্য়োপাধ্য়ায়ের দায়ের করা মামলার শুনানি হবে। ভবানীপুরে উপনির্বাচনের দিনই ইডির সমন খারিজ মামলার শুনানি হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বৃহস্পতিবারই দিল্লি হাইকোর্টে অভিষেক ও রুজিরা বন্দ্য়োপাধ্য়ায়ের দায়ের করা মামলার শুনানি হবে। ভবানীপুরে উপনির্বাচনের দিনই ইডির সমন খারিজ সংক্রান্ত মামলার শুনানি হতে চলেছে। কয়লা পাচারকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে দিল্লিতে তলব করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। কয়লা পাচার তদন্তে চলতি মাসেই অভিষেক দিল্লি গিয়ে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন। তাঁকে ৯ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তাঁর ৪৮ ঘণ্টার মধ্য়েই ফের ডাকা হয়েছিল অভিষেককে। এমনকি তাঁর স্ত্রী রুজিরা বন্দ্য়োপাধ্য়ায়কেও দিল্লিতে তলব ইডি। এরই বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করেন দুজনে। ওই মামলার শুনানি একবার পিছিয়ে গিয়েছিল। এবার শুনানির নতুন দিন জানা গেল। তবে আগামী বৃহস্পতিবার যেদিন তৃণমূলনেত্রীর কেন্দ্র ভবানীপুরে যখন ভোটগ্রহন চলবে তখন দিল্লি হাইকোর্টে এই হাই প্রোফাইল মামলার শুনানি চলবে।

অভিষেক এবং রুজিরার হয়ে দিল্লি হাই কোর্টে সাওয়াল করছেন আইনজীবী কপিল সিব্বল। তিনি আদালতকে জানান, ইডি-কে চিঠি লিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা জানিয়েছিলেন যে করোনা আবহে শিশুসন্তানদের নিয়ে দিল্লিতে যাওয়া সম্ভব নয়। প্রয়োজনে তিনি কলকাতায় ইডি-র মুখোমুখি হতে পারবেন। তবুও বারবার সমন পাঠানো হচ্ছে। সূত্রের খবর আগামী বৃহস্পতিবারই শুনানি শেষে রায় ঘোষণা করতে পারে দিল্লি হাইকোর্ট।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00