Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাবজি খেলতে গিয়ে তরুণীর সঙ্গে আলাপ, শারীরিক সম্পর্ক, ‘মুক্তি’ পেতে হাইকোর্টের দ্বারস্থ

হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাবজি খেলতে গিয়ে তরুণীর সঙ্গে আলাপ। সেখান থেকে প্রেম। একসময় তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন। এবার সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আর্জি জানান আগাম জামিনের। হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে।

আদালত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বত্রিশ বছরের যুবকের নাম কৃষ্ণ। বাড়ি ওড়িশার জলেশ্বরে। কাজ করেন বেঙ্গালুরুর একটি সফটওয়্যার সংস্থায়। আদালতে দায়ের হওয়া আবেদনে কৃষ্ণ জানিয়েছেন, মোবাইলে পাবজি খেলতে গিয়ে তাঁর সঙ্গে আলাপ হয় পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা সিজা সাহার সঙ্গে। সিজা তার সমসাময়িক। ২০১৯ সালে লকডাউন ঘোষণার পরে তিনি ওড়িশার বাড়িতে চলে আসেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি সিজার সঙ্গে দেখা করেন। প্রথম দেখাতেই প্রেম। বাড়তে থাকে ঘনিষ্ঠতা। মাত্র কিছুদিন আগে কৃষ্ণ শোনে, সিজা বিবাহিতা। তার সাত বছরের একটি সন্তানও রয়েছে। আর তাদের এই পরকীয়ার কথা জানেন সিজার স্বামীও।

সিজা বিবাহিত, তা জানার পরেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান কৃষ্ণ। তৈরি হতে থাকে দূরত্ব। যুবকের অভিযোগ, সিজার স্বামী তাঁর বাবাকে মেরে ফেলার হুমকি দিতে শুরু করেন। পাশাপাশি যুবকের আশঙ্কা, আগামী দিন সিজার ও তাঁর স্বামী ধর্ষণের মামলা দায়ের করতে পারে।

বুধবার তাঁর আইনজীবী নভোনীল দে জানিয়েছেন, ওই মহিলা তাঁর মক্কেলের থেকে অনেক টাকা হাতিয়েছেন। আগামীদিনে কৃষ্ণ যাতে কোনও চক্রান্তের শিকার না হন, সে কারণে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়। আর্জিতে সাড়া দিয়ে আদালত আগামজামিন মঞ্জুর করেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00