Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যের সরকারি হাসপাতালে জন্ম নিল টেস্ট টিউব বেবি, সম্পূর্ণ নিখরচায় এই প্রথম

শুক্রবার রাতে কলকাতার SSKM Hospital-এ জন্ম হয়েছে সম্পূর্ণ নিখরচায় সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রথম টেস্ট টিউব বেবির।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিঃসন্তান দম্পতির জীবনে সন্তানসুখ দিতে মমতার পরশ। বাংলার সরকারি হাসপাতালে কার্যত চিকিৎসা বিপ্লব। এই প্রথম রাজ্যের সরকারি হাসপাতালে সম্পূর্ণ নিখরচায় জন্ম নিল টেস্ট টিউব বেবি। এই ঘটনা ঘটেছে কলকাতার SSKM Hospital-এ। নেপথ্যে থেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং ওই হাসপাতালের IVF চিকিৎসা পরিষেবার দায়িত্বে থাকা ডাঃ সুদর্শন ঘোষদস্তিদার। কৃত্রিম প্রজনন বা যে IVF চিকিৎসা পরিষেবা প্রায় পুরোটাই রয়েছে মুষ্টিমেয় বেসরকারি ক্লিনিকের নিয়ন্ত্রণে। কয়েক লক্ষ টাকা খরচ করলে তবেই এই চিকিৎসা পরিষেবা মেলে যা মধ্যবিত্তের আয়ত্বের বাইরেই থেকে যায়। কিন্তু মুখ্যমন্ত্রী চেয়েছিলেন এই পরিষেবাকেই আমজনতার নাগালের আয়ত্তে নিয়ে আসতে। সেই সূত্রেই SSKM Hospital-এ IVF চিকিৎসা পরিষেবা(IVF Treatment Facility) শুরু করার সিদ্ধান্ত নেন তিনি। সেই সিদ্ধান্তেরই সুফল সম্পূর্ণ নিখরচায় এই প্রথম সরকারি হাসপাতালে জন্ম নেওয়া টেস্ট টিউব বেবি(Test Tube Baby)।

আরও পড়ুন, মাত্র ৬ মাস আগে তৈরি ৫তলা বাড়ি গেল হেলে, তীব্র আতঙ্ক বালিতে

ভারতে টেস্ট টিউব বেবির স্রষ্টা ছিলেন ডঃ সুভাষ মুখোপাধ্যায়। ১৯৭৮ সালের ৩ অক্টোবর তাঁর হাত ধরেই জন্ম নিয়েছিল ভারতের প্রথম টেস্টটিউব বেবি ‘দুর্গা’ যার বর্তমান ভালো নাম কানুপ্রিয়া আগরওয়াল। সেই ঘটনা আজ ইতিহাস। কিন্তু ওই ঘটনার জন্যই নিজের রাজ্যে, নিজের দেশেই চরম অবহেলা ও অপমানের স্বীকার হতে হয় সুভাষবাবুকে। তাঁর আবিষ্কারকে নস্যাৎ করার জন্য উঠেপড়ে লেগেছিলেন এ রাজ্যেরই একদল চিকিৎসক। সঙ্গে মত ছিল প্রশাসনেরও। তাঁর গবেষণা খতিয়ে দেখার জন্য বসে তদন্ত কমিটি। সেই কমিটিতে ছিলেন এমন সব সদস্য, যাদের প্রজনন বিজ্ঞান নিয়ে কোনও ধারনাই ছিল না। অপমানের ভার বইতে না পেরে ১৯৮১ সালের ১৯ জুন আত্মহত্যা করেন ডঃ সুভাষ মুখোপাধ্যায়। সেই সুভাষবাবুরই অন্যতম সহযোগী ডাঃ সুদর্শন ঘোষদস্তিদারকে নিখরচায় টেস্ট টিউব বেবির জন্মদানের দায়িত্ব দেন মুখ‌্যমন্ত্রী। সেটাও SSKM Hospital-এ।

আরও পড়ুন, ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অবস্থানের অনুমতি দিল না পুলিশ

বাংলার গরীব, প্রান্তিক, নিম্ন মধ্যবিত্ত থেকে আম মধ্যবিত্তদের মধ্যে সন্তানহীন দম্পতির জীবনে সন্তানসুখের পরশ পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী SSKM Hospital-এ Center of Excellence of Reproductive Medicine নামের ক্লিনিক গড়ে তোলেন। সেই ক্লিনিকের জন্য অত্যাধুনিক যন্ত্র, ওষুধ, হরমোন চিকিৎসা থেকে সন্তানধারণের পর যাবতীয় চিকিৎসা পরিষেবার খরচ বহন করছে রাজ্য সরকার। সেই সুবাদেই যা বেসরকারি হাসপাতালে ৫ থেকে ৬ লক্ষ টাকা খরচ করে পাওয়া যায় সেই টেস্ট টিউব বেবি এখন অনেকেরই সাধ্যের মধ্যে চলে এসেছে। শুক্রবার রাতে সেই ক্লিনিকেই জন্ম হয়েছে সম্পূর্ণ নিখরচায় সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রথম টেস্ট টিউব বেবির। এক আড়াই বছরের দম্পতির মুখে যা হাসি ফুটিয়েছে। এই শিশুকে নিয়ে মা-বাবা যেমন খুশি, তেমনই উচ্ছ্বসিত হাসপাতালের ডাক্তার, নার্সরা। বাংলার চিকিৎসা জগতে এ এক ইতিহাসই বটে!

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00