Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতার প্রোমোটারকে পিটিয়ে খুন বারুইপুরে

পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। প্রমোটারের পরিবারের অভিযোগ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে ওই বান্ধবী যিনি পেশায় বার ড্যান্সার। যদিও ওই তরুণীর মায়ের আবার দাবি, তাঁর মেয়ে সাইকোপেসেন্ট। তবে যদি সে ঘটনায় জড়িত থাকে তাহলে তার শাস্তি হোক।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝরাতে বান্ধবীকে নিয়ে বাইকে চড়ে ঘুরতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন কলকাতার এক তরুণ প্রমোটার। কার্যত চোর সন্দেহে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটিয়ে মেরে দেওয়া হয় তাঁকে। যদিও অভিযোগ উঠেছে, রীতিমত পরিকল্পনা করে তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। নেপথ্যে জমি বাড়ি নিয়ে বিবাদ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার বেগমপুর গ্রামে। মৃত ওই তরুণ প্রমোটারের নাম অভীক মুখার্জী(৩৫)। বাড়ি দক্ষিণ কলকাতার নেতাজিনগর এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। প্রমোটারের পরিবারের অভিযোগ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে ওই বান্ধবী যিনি পেশায় বার ড্যান্সার। যদিও ওই তরুণীর মায়ের আবার দাবি, তাঁর মেয়ে সাইকোপেসেন্ট। তবে যদি সে ঘটনায় জড়িত থাকে তাহলে তার শাস্তি হোক।

জানা গিয়েছে, অভীক মুখার্জী বৃহস্পতিবার প্রিয়াঙ্কা সরকার নামে ওই বান্ধবীকে বাইকে চাপিয়ে মাঝ রাতে ঘুরতে বার হন। কলকাতা থেকে তাঁরা চলে আসেন বারুইপুর থানা এলাকার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ২০০ কলোনি এলাকায়। সেখানেই কিছু লোক তাঁদের চোর সাব্যস্ত করে অভীককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর শুরু করে। পুলিশ গ্রামবাসীদের কাছ থেকে অনেক পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখান থেকে তাঁরা অভীককে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার জেরে অভীকের পরিবার ও পরিজনেরা অভিযোগ তুলেছেন, রীতিমত পরিকল্পনা করে অভীককে ওই জায়গায় নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। আর এই ঘটনায় জড়িত প্রিয়াঙ্কা। যদিও প্রিয়াঙ্কার মা জানিয়েছেন, ‘আমার মেয়ে সাইকো পেসেন্ট। ও প্রায় ছয়মাস ধরে অসুস্থ। রাতের বেলা ঘোরাঘুরি করত বলে আমি ওকে নিজের কাছে রেখেছিলাম। ওকে আমি অনেকবার মানা করেছি যাতে রাতের বেলা এইভাবে না বের হয়। ও একটি বারে নাচ-গান করে।গতকাল বলে যে আমি একটু বেরোচ্ছি। কিন্তু কার সঙ্গে বেরিয়েছিল জানি না। তবে ও যদি কোনও দোষ করে থাকে তাহলে ওর শাস্তি অবশ্যই হওয়া উচিৎ।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00