Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্যে চালু হচ্ছে নতুন প্রকল্প ‘যোগ্যশ্রী’

বাংলার তফশিলি জাতি এবং উপজাতির ছেলেমেয়েদের জন্য 'যোগ্যশ্রী' প্রকল্প চালু করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

কৌশিক দে সরকার: বাংলার(Bengal) তফশিলি জাতি এবং উপজাতির ছেলেমেয়েদের(SC and ST Students) জন্য নতুন একটি প্রকল্প আনছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। তবে এই প্রকল্পের সুবিধা পাবে না তফশিলি জাতি এবং উপজাতির ছেলেমেয়ে নয়, এমন যুবক-যুবতীরা। রাজ্যের তফশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মানুষদের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প আগেই নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শিক্ষাকেন্দ্রিক বৃত্তি থেকে অন্যান্য আর্থিক সহায়তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। আগামিদিনে তাঁরা যাতে IIT’র মতো শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা নিশ্চিত করতে পারে, তার জন্যই এবার ‘যোগ্যশ্রী’(Joggosree) প্রকল্প চালু করছেন মুখ্যমন্ত্রী। এদিন অর্থাৎ সোমবার ৮ জানুয়ারি কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এই প্রকল্পের শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা থেকে শুরু করে JEE, NEET ও WBJEE-র পরীক্ষার জন্য তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেয়। এবার শুধুমাত্র তফশিলি জাতি এবং উপজাতির ছেলেমেয়েদের জন্য ‘যোগ্যশ্রী’ প্রকল্প চালু করা হচ্ছে। যদিও JEE, NEET ও WBJEE-র পরীক্ষার জন্য প্রশিক্ষণ গত ২ বছর ধরে চালু রয়েছে। রাজ্যজুড়ে ৩৬টি সেন্টারে গত ২ বছরে ২৮৮০ জন ছাত্রছাত্রী এই প্রশিক্ষণ নিয়েছে। এদের মধ্যে ২২৫৪ জন টেকনিক্যাল কোর্সে যথাযথ স্থান পেয়েছে। ৮ জন IIT-তে, ১৪ জন NIT-তে, IIIT-তে ৫ জন ও ৩৪ জন MBBS ও BDS-এ ভর্তি হয়েছেএই বিপুল সাফল্যে উদ্বুদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রকল্পটিকে পরিবর্ধিত করছে এবং প্রশিক্ষণের সময় ১৯৬ ঘণ্টা থেকে বাড়িয়ে ৩২০ ঘণ্টা করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ২০২৪ সাল থেকে ৫০টি কেন্দ্রে নতুন করে প্রতি বছর ২০০০জন তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রী বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা পাবে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পে সুবিধা নেওয়ার জন্য ইতিমধ্যেই অনলাইনে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন জানাতে হবে www.wbbcdev.gov.in এই সাইটে গিয়ে। একই সঙ্গে ‘যোগ্যশ্রী’ প্রকল্পের মাধ্যমে তফশিলি জাতি এবং উপজাতির ছেলেমেয়েদের সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্যও প্রশিক্ষণ দেওয়া হবে। ব্যাঙ্ক, রেল, পোস্ট অফিস, সামরিক ও আধাসামরিক বাহিনী, পুলিশ, সরকারি ও সরকার অধিগৃহীত সংস্থা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে Group- B, C, এবং পদে নিয়োগের জন্য প্রাক-পরীক্ষা প্রশিক্ষণের সার্বিক সুবিধা থাকছে এই প্রকল্পে। এর জন্য ৩০০ ঘণ্টার এবং ৬ মাসব্যাপী কোর্সের ব্যবস্থা করতে চলেছে রাজ্যের অনগ্রসর শ্রেনি কল্যাণ দফতর। প্রতিদিন ৪ ঘণ্টা করে সপ্তাহে ৩ দিন ক্লাসের সুব্যবস্থা থাকছে। প্রতিটি জেলায় ২টি করে সেন্টার খোলা হবে এই প্রশিক্ষণের জন্য। ২০২৩-২৪ অর্থবর্ষে ২৩টি সেন্টার এবং পরবর্তী পর্যায়ে প্রতি বছর ২টি করে মোট ৪৬টি সেন্টারে মোট ২৩০০ জন ছাত্রছাত্রী এই সুবিধা পাবেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00