Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বড়বাজার থেকে বাজেয়াপ্ত ৮৫০ কেজি নিষিদ্ধ বাজি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খোদ শহর কলকাতায় মিলল নিষিদ্ধ বাজি। পুজোর আগেই বড়বাজার এলাকা থেকে এই বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। চম্পাহাটি থেকে এই বাজি বড়বাজারে নিয়ে আসা হচ্ছে বলে খবর পায় পুলিশ। লালবাজারের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা এই বাজি বাজেয়াপ্ত করে। ভুয়ো কিউআর কোড লাগিয়ে প্রায় ৮৫০ কেজি বাজি পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় অভিযুক্তেরা।

গত কয়েকমাস ধরে  রাজ্যে একাধিক বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। প্রাণ গিয়েছে বহু মানুষের। জেলায় জেলায় চলছে তল্লাশি। পুলিশ খবর পায়, বড়বাজারে মজুত করা হচ্ছে প্রচুর পরিমাণ নিষিদ্ধ বাজি। এরপরেই এমজি রোডে গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ। বিভ্রান্ত করতে ভুয়ো কিউআর কোড লাগিয়ে রাখা হয়। কোডগুলি স্ক্যান করে কিছুই মেলেনি। পরে বাক্স খুলে দেখা যায়, প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি।

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে, বাজিগুলি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ থানা এলাকার অন্তর্ভুক্ত চম্পাহাটি থেকে নিয়ে যাওয়া হচ্ছিল বিহারের পটনায়। এই ঘটনায় চম্পাহাটির বাসিন্দা বাপ্পা মুখোপাধ্যায় এবং রঞ্জিত মিত্র ওরফে কালি নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের আদালতে তোলা হলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত দেন বিচারক।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00