Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রীর নির্দেশে নিউটাউনে প্রত্যাহার ৫০০টাকার Traffic Fine

নিউটাউন বাজারে Traffic Fine ৫০০ টাকা যেটি NKDA চালু করেছিল, তা প্রত্যাহার করে নেওয়া হল মুখ্যমন্ত্রী মনতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) পরে এবার নিউটাউনের(Newtown) পালা। কিছুদিন আগেই কলকাতা পুরনিগমের বর্ধিত Parking Fee প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার নিউটাউনে প্রত্যাহার হল Traffic Fine। দুটি ক্ষেত্রেই তৃণমূলের থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কিছু জানতেন না এই বিষয়ে। তিনি জানতে পারার পরেই তাঁর নির্দেশে দুটি ক্ষেত্রেই প্রত্যাহার হয়েছে Parking Fee ও Traffic Fine। এদিন নিউটাউনের বিষয়টি নিজে ট্যুইট করে জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। সেই ট্যুইটে তিনি আবার মুখ্যমন্ত্রীকেও ট্যাগ করেন।

আরও পড়ুন কে যাবেন রাজ্যসভায়, কার্যত গৃহযুদ্ধ শুরু বঙ্গ বিজেপিতে

ঠিক কী হয়েছে? নিউটাউনের নো পার্কিং এলাকাতে গাড়ি রাখলেই গুনতে হত কড়কড়ে ৫০০ টাকা। যা নিয়ে মানুষের মধ্যে বেড়েছিল ক্ষোভ। এই জরিমানা ধার্য করেছিল Newtown Kolkata Development Authority বা NKDA। সেই সূত্রেই নিউটাউন বাজারে গাড়ি রাখলেই ৫০০ টাকা করে জরিমানা করা হচ্ছিল। এদিন কুণালে তাঁর ট্যুইটে লেখেন, ‘নিউটাউনের বাজারে Traffic Fine ৫০০ টাকা যেটি NKDA চালু করেছিল, তা আপত্তিকর, বিভ্রান্তিকর ও জনবিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় তা জানতেন না। মানুষের হয়রানির কথা জানতে পেরেই তাঁর নির্দেশ, এই ফাইনের সিদ্ধান্ত প্রত্যাহার ও বাতিল হল। পুলিশকেও জানানো হয়েছে।’

আরও পড়ুন ২১’র মঞ্চ থেকেই প্রচার শুরু ২৪’র, বড় সিদ্ধান্ত তৃণমূলের

এ প্রসঙ্গে নিউটাউনের ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এখনও কোনও নির্দেশিকা আসেনি। যদি পরবর্তীকালে নির্দেশিকা আসে তা মেনে কাজ চলবে। অন্যদিকে NKDA’র চেয়ারম্যান দেবাশিস সেনের বক্তব্য, ‘নিউটাউনে ৫০০ টাকা জরিমানা আমাদের চালু নেই। তবে আমাদের কিছু কিছু জায়গায় পার্কিং জোন রয়েছে। সেখান থেকে পার্কিং চার্জ নেওয়া হয়। নো পার্কিং দেখার বিষয় পুলিশের।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00