Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দমদম উত্তর থানায় হাজিরা আরও ২ চাকরিহারার

Share:

নিজস্ব প্রতিনিধি : বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের তুমুল তাণ্ডব, অবস্থান বিক্ষোভ সংক্রান্ত বিষয়ে একাধিক চাকরিহারাদের চিহ্নিত করেছে পুলিশ। একের পর এক তাঁদের তলবও করা হচ্ছে থানায়। গত ১৫ মে বিকাশ ভবনের সামনে তাণ্ডবের ঘটনার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হলো সত্যজিৎ ধর নামে গ্রুপ সি-র এক কর্মীকে। বিধাননগর উত্তর থানায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। বুধবার সকালে নির্দিষ্ট সময়ে বিধাননগর উত্তর থানায় হাজির হয়েছেন তিনি।

মঙ্গলবার পুলিশের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছিল তাঁকে। বলা হয়েছিল বুধবার কিছু জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। সেই কারণে ডেকে পাঠানো হয়েছে থানায়। পাশাপাশি চাকরিহারা শিক্ষকদের এক প্রতিনিধি আলকাউজ্জামানকেও ডেকে পাঠানো হয়েছে। বুধবার ওই শিক্ষকও হাজিরা দিতে উপস্থিত হয়েছেন বিধাননগর উত্তর থানায়।

এর আগে এই ঘটনায় হাজিরা দিয়েছিলেন আরও কয়েকজন। তাঁদেরও ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আদালতের পক্ষ থেকে তলব করা চাকরিহারাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনে হাজিরা দিয়েছেন তাঁরা। ইন্দ্রজিৎ মন্ডল ও সুদীপ কোনার, চিন্ময় মণ্ডল সহ বেশ কয়েকজনকে তলব করা হয়েছিল। তাঁরা হাজিরা দিয়েছেন। এবার আরো ২ জনকে তলব করেছে পুলিশ। ১৫ মে বিকাশ ভবনের সামনের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই চাকরিহারাদের তলব করা হচ্ছে। কী কারণে সেদিন বিকাশ ভবনের সামনে অশান্তি ছড়ানো হচ্ছিল, কারা কারা ছিল অশান্তি ছড়াতে সবটাই জানার চেষ্টা করছে পুলিশ। আদালত আগেই জানিয়ে দিয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি করে আন্দোলন করা যাবে না।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00