Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জয়েন্টে প্রথম সাহিল- দ্বিতীয় সোহম, দু’জনেই একই স্কুলের ছাত্র

ডিপিএস রুবি পার্কের পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের (WBJEE) ফলাফল। প্রথম স্থানাধিকারী মহম্মদ সাহিল আখতার। দ্বিতীয় স্থান অর্জন করেন সোহম দাস। দু’জনেই একই স্কুলের ছাত্র।  

দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের দু’ই পড়ুয়া সিবিএসই বোর্ডের ছাত্র। তৃতীয় স্থানাধিকারীর নাম সারা মুখোপাধ্যায় (বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের)। চতুর্থ স্থানাধিকারী সৌহার্দ্য দণ্ডপাট (মেদিনীপুর কলেজিয়েট স্কুল)। পঞ্চম স্থান অর্জন করেছেন অয়ন গোস্বামী (দুর্গাপুর-হেমশীলা মডেল স্কুল) এবং ষষ্ঠ স্থান অর্জন করেছেন অরিত্র অম্বুধ দত্ত (সোদপুর- নারায়ণা বিদ্যালয়)। সপ্তম স্থান অর্জন করেছেন কিন্তন সিনহা (রাজস্থান-মা ভারতী স্কুল), অষ্টম স্থান অর্জন করেছেন সাগ্নিক নন্দী (বাঁকুড়া জেলা স্কুল), নবম স্থান করেছেন রক্তিম কুণ্ডু (রাজস্থান- দিশা দিলহি পাবলিক স্কুল), দশম স্থান অর্জন করেছেন শ্রীরাজ চন্দ্র (কাটোয়া হোলি অ্যাঞ্জেল স্কুল)। 

চলতি বছর মোট পরীক্ষার্থী ১ লক্ষ ২৪ হাজার ৯১৬ জন। এর মধ্যে পুরুষ ৯১ হাজার ৯৭৪ জন। মহিলা ৩২ হাজার ৯৪৪ জন। রূপান্তরকামী ১জন। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00