Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেষ্টপুরের মা – মেয়ে আত্মহত্যার ঘটনায় ধৃত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগুইহাটি: কেষ্টপুরের প্রফুল্ল কাননে জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার পাঁচ । ধৃতদের নাম বিধাননগর পুরনিগমের কর্মী জহিরুল গোলদার, আব্দুল্লাহ আল জামান, সুব্রত ধর, অটো চালক তপন বোধক ও তার স্ত্রী রুপা বোধক।

পুলিশ সূত্র মারফত খবর, গতকাল উদ্ধার হয় একটি সুইসাইড নোট।সেই সুইসাইড নোটের(Suicide Note) সূত্র ধরে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। মূলত ওই গৃহবধূর দাদা গৌতম দে বিধাননগর মিউনিসিপ্যালিটির অস্থায়ী কর্মী হওয়ার সুযোগ নিয়ে বাড়ির মিউটেশন ট্রেড লাইসেন্স করিয়ে দেওয়ার জন্য একাধিক ব্যক্তির থেকে বিপুল অংকের টাকা নেয়। কিন্তু সেই কাজ বহুদিন ধরে করিয়ে দিতে না পারার জন্য, তারা ফ্ল্যাটে যেত। গত ১৮ তারিখে বিধান নগরের অস্থায়ী কর্মীরা তার বাড়িতে যায় এবং ওই গৃহবধূর আত্মীয় গৌতম বাবুকে দেওয়া ৩৫ লক্ষ টাকা আদায়ের উদ্দেশ্যে চাপ দিতে থাকে ।

পরবর্তী সময় অ্যাডভোকেট ড্রাফটিং পত্রে অবিলম্বে টাকা ফেরত দিতে হবে সময়সীমা দেওয়া সই করানো হয় গৌতম দে’ কে। তার দিদি গোপা রায় তাতেই বিপর্যস্ত হয়ে পড়ে । দাদা বাড়ি থেকে বেরোনোর পরই একটি সুইসাইড নোট লিখে আত্মহনন করে দিদি গোপা রায় ও ভাগ্নি সুদেষ্ণা রায়। উদ্ধার হওয়া সুইসাইড নোটের ভিত্তিতে গতকাল পুর নিগমের তিন অস্থায়ী কর্মীকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে নাম উঠে আসে অটোচালক(Auto Driver) তপন বোধক ও তার স্ত্রী রুপা বোধকের। তাদেরকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় কার্বলিক অ্যাসিডের(Carbolic Acid) একটি বোতল। ধৃতদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার বিরুদ্ধে নির্দিষ্ট ধারাতে মামলা রুজু করে বারাসাত আদালতে পেশ করে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00