Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কল্যাণের হয়ে দেওয়াল লিখতে হাতে তুলি নিলেন কাঞ্চন

Share:

নিজস্ব প্রতিনিধি : শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে শুক্রবার দেওয়াল লিখলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। সবে ব্যক্তিগত জীবনে নতুন ইনিংস শুরু করেছেন এই টলিউড অভিনেতা। কিন্তু এই সব কিছুর থেকেও লোকসভা ভোট তাঁর কাছে গুরুত্বপূর্ণ, সেকথা জানাতে ভোলেননি উত্তরপাড়ার বিধায়ক।

এদিন কোন্নগরে তৃণমূল প্রার্থীর হয়ে দেওয়াল লিখন ও নির্বাচনী প্রচারে বের হন কাঞ্চন। প্রচারে বেরিয়ে উত্তরপাড়ার বিধায়ক জানান, এবারের লোকসভা ভোট খুব গুরুত্বপূর্ণ। তাঁর ব্যক্তিগত জীবনের থেকেও লোকসভা ভোট খুব গুরুত্বপূর্ণ। এবারের ভোটে বিজেপিকে হারাতে হবে। একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা বকেয়া রেখেছে কেন্দ্র। এই বিষয়ে বাড়ি বাড়ি প্রচার করা প্রয়োজন।

একইসঙ্গে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে উত্তরপাড়ার বিধায়ক জানান, নতুন করে সাংসদ-আইনজীবী সম্পর্কে পরিচয় দেওয়ার কিছু নেই। তিনি শুধু শ্রীরামপুরের সাংসদ নন, এলাকার অভিভাবক হয়ে গিয়েছেন। কল্যাণদার ইতিমধ্যে হ্যাটট্রিক হয়ে গিয়েছে। এবার ছক্কা হাঁকাবেন।

সম্প্রতি কাঞ্চনের বিরুদ্ধে এলাকায় খুব বেশি না আসার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ উড়িয়ে দিয়ে উত্তরপাড়ার বিধায়ক জানিয়েছেন, তাঁর বিধানসভায় বেশ কয়েকটি অফিস রয়েছে। সেখানে তিনি বসেন। এমনকি শনিবারেও তিনি আসেন। এখন যদি কেউ বলেন, তাঁকে এলাকায় দেখা যাচ্ছে না, সেটা ঠিক নয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00